জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলায় ডাংধরা ইউনিয়নে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ ই জুন ২০২৬ ইং তারিখ সোমবার ডাংধরা ইউনিয়নে কবিরপুরে ৯নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে গত বছরের ন্যায় এবারও ২য় বার্ষিক ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপি'র সহ-সভাপতি মোঃ সরোয়ার ই আলম। ০৯ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ মাইনুল ইসলাম এবং ধারাভাষ্যকার আঃ সালাম পিন্টু'র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবঃ অধ্যক্ষ, শ্রীবর্দী সরকারি কলেজ ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ রাজ্জাক।
বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন, ডাংধরা ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি মোঃ মহসিন উদ্দিন মিলন, কুমারের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান।
এছাড়াও বিশিষ্ট সমাজ সেবক মোঃ রহমত আলী সহ স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক স্থানীয় দর্শক/দর্শনার্থী উপস্থিত ছিলেন।
অত্র ঘোড়দৌড় প্রতিযোগিতার প্রথম পুরস্কার দাতা শাহ মোঃ মনিরুর রহমান মনির, যুগ্ন-সাধারণ সম্পাদক, কৃষকদল কেন্দ্রীয় কমিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করে।
উদ্বোধনের পর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাহারি সব ঘোড়ার মনোমুগ্ধকর দৌড় উপভোগ করতে মাঠে দর্শকদের উপস্থিতি ছিল লক্ষনীয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
১ ঘন্টা ৪৫ মিনিট আগে
১ ঘন্টা ৪৭ মিনিট আগে
২ ঘন্টা ৫ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৫৪ মিনিট আগে
১ দিন ৭ ঘন্টা ৩১ মিনিট আগে
১ দিন ১৪ ঘন্টা ৪ মিনিট আগে