বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদন ও বৃদ্ধা নিকেতনের খাবার ঘর এর ভিত্তি প্রস্তর করেন এমপি চাদ টাঙ্গাইলের মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন শাজাহানপুরে ইট-বালু ব্যবসার আধিপত্যে! দিনেদুপুরে যুবককে কুপিয়ে হ/ত্যা !! যশোরে ‘তৃষ্ণার্তদের মাঝে ফ্রি শরবত বিতরণ’ কর্মসূচির উদ্বোধন আক্কেলপুরে নলকূপ ড্রাইভারকে বেঁধে রাতভর মারধর, ট্রান্সফরমারের কয়েল লুট বেনাপোলে পণ্যবাহী গাড়ির স্কট শ্রমিকের রহস্যজনক মৃত্যু পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এইচআর ক্লাবের নতুন কমিটি ঘোষণা জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু ঈশ্বরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন কুলিয়ারচরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদযাপিত রাষ্ট্রের ভারসাম্য: সরকার, গণমাধ্যম ও বিরোধী দলের দায়িত্বশীল সহাবস্থান কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী ২৭ জেলায় তাপপ্রবাহ অব্যাহত, রাজশাহীতে পরিস্থিতি চরম কমলো সোনা ও রুপার দাম দূরপাল্লার যানবাহনে বাড়লো বাস ভাড়া ইরানে চিকিৎসা সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ রাস্তার পাশে অসংখ্য ময়লার স্তূপ,দেখার কেউ নেই! নোয়াখালীতে দারোয়ানের শয়ন কক্ষে বিদেশি মদ, আটক ১ লক্ষ্মীপুরে নারী ভিক্ষুককে মারধরের পর মরিচের গুঁড়া ছিটিয়ে নির্যাতন বরিশালে কোচিং নির্ভরতা নিয়ে অভিযোগ কোচিং করলে পাশ, না করলে ফেল”—শিক্ষার্থীদের ক্ষোভ

শাজাহানপুরে ইট-বালু ব্যবসার আধিপত্যে! দিনেদুপুরে যুবককে কুপিয়ে হ/ত্যা !!

শাজাহানপুরে ইট-বালু ব্যবসার আধিপত্যে! দিনেদুপুরে যুবককে কুপিয়ে হ/ত্যা !!

মো. আল আমিন, শাজাহানপুর (বগুড়া), উপজেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে প্রকাশ্য দিবালোকে রকি (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 


বৃহস্পতিবার (২৩ এপ্রিল)  দুপুর দুইটার সময় শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় এ ঘটনা ঘটে। 


নিহত রকি উপজেলার গন্ডগ্রাম নতুনপাড়া বেলাল হোসেনের ছেলে। এ ছাড়া তিনি এলাকায় ইট-বালু সরবরাহকারী ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রকির বিরুদ্ধে একাধিক মামলা আছে। আজ দুপুরে বনানী কাস্টমস অফিসের সামনে একদল দুর্বৃত্ত রকি নামে ওই যুবককে কুপিয়ে ফেলে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। 


নিহতের বড় ভাই রানা জানান, আমার ভাই ইট বালুর ব্যবসা করত। আজ মোবাইলে কল দিয়ে তাকে বনানী এলাকায় ডেকে নিয়ে যায়। পরে দুপুরে এলাকার লোকজনের কাছে শুনতে পাই তার লাশ পড়ে আছে। ব্যবসায়ীক দ্বন্দ্ব থেকে রকির প্রতিপক্ষরা তাকে হত্যা করেছে। 

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বলেন, স্থানীয়দের খবরে আমরা লাশ উদ্ধার করি। নিহতের মাথার পিছনে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পেয়েছি। পরে লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আর এ ঘটনায় জড়িতদের সনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

Tag
আরও খবর