ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিকেলে শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী সানন্দবাড়ীতে কবিরাজের কথায় মাঝরাতে তোলপাড়! মিরসরাইয়ে ফল মেলা ও পার্টনার কংগ্রেস গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার পাঁচবিবিতে ২০ বোতল মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের অপতৎপরতা নিয়ে বিএনপির সাংবাদিক সম্মেলন পরিবেশের ভারসাম্য রক্ষায় অরণ্যের তিন হাজার তাল গাছ রোপন করার উদ্যোগ বাঘায় ব্রিজে আম বোঝায় ভ্যান চাপাই একজন নিহত বাঘায় উঁচু ব্রিজে -আম ভর্তি ভ্যান উল্টে একজন নিহত পবিপ্রবিতে এএনএসভিএম অনুষদের স্টাফের বিরুদ্ধে কুকুর হত্যা চেষ্টার অভিযোগ শ্রীমঙ্গলে সাংবাদিকের বাসা থেকে মোবাইল চুরির ঘটনায় থানায় অভিযোগ লাখাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশত,কুকুরকে পিটিয়ে হত্যা। শ্রী রামচন্দ্রের মূর্তি অবমাননার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ,জড়িতদের শাস্তির দাবি চৌদ্দগ্রাম জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত ভিটেমাটি নেই, ঝুঁকিপূর্ণ ঘরে গবাদিপশুসহ বসবাস—মানবেতর জীবনযাপন এক পরিবারের পীরগাছায় সন্ত্রাসী কায়দায় বাড়ীঘরে হামলা ভাংচুর জমি দখলের চেষ্টা থানায় অভিযোগ NEAB-এর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক হলেন অভয়নগর উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইরফান কাদির

সানন্দবাড়ীতে কবিরাজের কথায় মাঝরাতে তোলপাড়!

নদী থেকে ২২ দিন আগে নিখোঁজ হওয়া শিশু নাকি অলৌকিকভাবে ফিরে আসবে, তাও আবার জীবিত! আর সে নিজ হাতে এসে মানুষের মাঝে সিন্নি বিতরণ করবে। কবিরাজের এমন অবাস্তব দাবিতে মাঝরাতে নদীর পাড়ে হাজির হলেন হাজারো মানুষ!


​অবিশ্বাস্য ও চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে। ২০শে জুন শনিবার রাতে এই অলৌকিক কারসাজি দেখতে জড়ো হন এলাকার উৎসুক জনতা।


পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ২২ দিন আগে পরিবারের সাথে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ১১ বছরের স্কুল শিক্ষার্থী সোহাগ। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলাতে পারেনি।


বিজ্ঞান ও বাস্তবতাকে বুড়ো আঙুল দেখিয়ে নিখোঁজ সন্তানকে ফিরে পেতে শেষ পর্যন্ত এক কবিরাজের দ্বারস্থ হয় পরিবারটি। কবিরাজ তাদের আশ্বাস দেন, বিশেষ কিছু কর্মযজ্ঞ পালন করলেই ফিরে পাওয়া যাবে সোহাগকে। নির্দেশ মতো মাঝরাতে নদীর পাড়ে বটগাছের নিচে ২টি পাঁঠা জবাই করে সিন্নির আয়োজন করে পরিবার। কবিরাজের দাবি ছিল, রাত ১২টার পর ব্রিজের নিচ থেকে অলৌকিকভাবে হেঁটে আসবে সোহাগ এবং নিজে সেই সিন্নি বিলি করবে। 


এই আকাশকুসুম দৃশ্য নিজের চোখে দেখতে মাঝরাতেই নদীর পাড়ে ভিড় জমায় নারী, পুরুষ, শিশুসহ হাজারো মানুষ। পরিস্থিতি বেগতিক ও গুজবের রূপ নিচ্ছে দেখে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ।


পরবর্তীতে অলৌকিক ঘটনার এই অবাস্তব বুজরুকি বন্ধ করতে নিখোঁজ শিশুর পরিবারের সাথে কথা বলে পুলিশ। শেষ পর্যন্ত রাত ১টার দিকে বিশাল সেই লোক সমাগম ছত্রভঙ্গ করে দেওয়া হয়। অন্ধবিশ্বাসের এই রেশ কাটলেও, এলাকায় এখনও চলছে নানা গুঞ্জন।