‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ১২৫ বর্ষপূতি উদযাপনকে ঘিরে বিতর্কের সৃষ্টি


   


কুড়িগ্রামের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় এর ১২৫ বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিতব্য বর্ণাঢ্য আয়োজনকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে । 


অনুষ্ঠানসূচী, অতিথি নির্বাচন, অনুষ্ঠান 

উদযাপন কমিটি ও স্কুল পরিচালনা কমিটির মধ্যে সমন্বয়হীনতাসহ নানাকারণে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে শিক্ষার্থী, শিক্ষক,অভিভাবক এবং সুধীমহলে। 


উৎসবমুখর অনুষ্ঠান ঘিরে কেন নানা বিতর্ক? জানতে চাইলে সাবেক শিক্ষার্থী শফিকুল ইসলাম শাকিব বলেন - আমন্ত্রিত অতিথিদের মধ্যে পৌরসভার মেয়র, সদর উপজেলা চেয়ারম্যান, জেলা আওয়ামীলীগের সভাপতি, সম্পাদক সহ অনেকেরই দাওয়াতপত্রে নাম দেয়া হয়নি। এটি হীনমন্যতার বহিঃপ্রকাশ। ফলে বর্ষপূ্র্তিকে ঘিরে ২ দিনব্যাপী অনুষ্ঠানমালা হয়ে পড়বে শ্রীহীন। এছাড়াও অনুষ্ঠান সূচীতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত, গীতা পাঠ সহ অন্যান্য ধর্মীয় কোন গ্রন্থ থেকে পাঠের বিষয়টি উপেক্ষা করা হয়েছে। 


এহেন নানা বিতর্কের কারণে আয়োজকদের সাথে সাবেক শিক্ষার্থীদের মধ্যে শুরু হয়েছে টানটান উত্তেজনা।  ফলে দূরদূরান্ত থেকে আসা সাবেক অনেক শিক্ষার্থী দুভাগে বিভক্ত হয়ে পড়েছে। 


নামপ্রকাশে অনিচ্ছুক সাবেক এক শিক্ষার্থী জানান, আয়োজকদের একঘেয়েমি সিদ্ধান্তের কারণে শিক্ষার্থীদের মিলনমেলার অনুষ্ঠানকে ঘিরে দেখা দিয়েছে সংশয়।  


তিনি আরও জানান, প্রকাশিত সুভেনির এ দায়িত্বশীল অনেক শিক্ষকসহ গুরুত্বপূর্ণ অনেকেরই লেখা নেয়া হয়নি। দাওয়াতপত্রে অতিথি হিসেবে জেলাপরিষদ চেয়ারম্যান হিসাবে মোঃ জাফর আলীর নাম লেখা হয় কিন্তু তিনি সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি সেটি উল্লেখ করা হয়নি। এটি ক্ষমতাসীন দল আওয়ামিলীগকে অবজ্ঞা করা হয়েছে বলে অনেকের অভিমত। 


এসব বিতর্কের ব্যাপারে বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাইদ হাসান লোবান বলেন ,  আমি শারীরিকভাবে অসুস্থ, এছাড়াও অনুষ্ঠানের আয়োজক কমিটি আমাদের সাথে যোগাযোগ করেননি।   



উল্লেখ্য যে, কুড়িগ্রাম শহরের প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ১২৫ বর্ষপূর্তি উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে আয়োজক কমিটি। ১০ ও ১১ ফেব্রুয়ারী ২ দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন এমপির উপস্থিত থাকার কথা রয়েছে। 


জাঁকজমকপূর্ণ আয়োজনটিকে ঘিরে বিদ্যালয়টির নবীন- প্রবীণ ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।অনুষ্ঠানস্থল সাজানো হয়েছে বর্ণীল সাঁজে।


১২৫ বছর পূর্তির এ অনুষ্ঠানকে ঘিরে আয়োজকদের নানা বিতর্কিত কর্মকান্ডের কারণে অনুষ্ঠানের সফলতা নিয়ে দেখা দিয়েছে আশংকা। 


আরও খবর