দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহতদের ২ লাখ, আহতদের ৫০ হাজার করে দিচ্ছে শ্রম মন্ত্রণালয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-03-2023 09:11:26 am

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেড এবং অক্সিকো লিমিটেডের বয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে সহায়তার ঘোষণাও দিয়েছেন।


রোববার (৫ মার্চ) শ্রম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. আকতারুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।


এতে বলা হয়, শ্রম প্রতিমন্ত্রী আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজ রাখছেন। গতকালের দুর্ঘটনায় নিহত শ্রমিকদের দাফন কাফনে ২৫ হাজার টাকা, নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা এবং আহত শ্রমিকদের চিকিৎসায় প্রত্যেকের জন্য ৫০ হাজার টাকা করে সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন। প্রতিমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সকালেই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মিনা মাসুদ উজ্জামানকে চট্টগ্রামে পাঠিয়েছেন।


এরই মধ্যে নিহতদের স্বজনদের হাতে সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে এবং আহতদের আত্মীয়স্বজনদের হাতে তুলে দেওয়া হচ্ছে। চেক প্রদানের সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মিনা মাসুদ উজ্জামান এবং চট্টগ্রামের জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন দপ্তর সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও খবর