দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নরসিংদীতে কাদিয়ানি বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নরসিংদী জেলার সর্বস্তরের তাওহীদি জনতার উদ্যোগে কাদিয়ানী বিরোধী  মিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন হয়েছে। সোমবার (৬ মার্চ) মিক্ষোভ মিছিল নরসিংদীর জেল খানা মোড় থেকে শুরু হয়ে উপজেলা মোড়ে অবস্থিত নরসিংদী প্রেসক্লাবের সামনে এসে থামে। পরে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে তাওহীদি জনতা।


পঞ্চগড়ে কাদীয়ানি বিরোধী আন্দোলনের  শহীদ আরিফুজ্জামানকে হত্যার প্রতিবাদে নরসিংদীতে আয়োজিত হয় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের। মিক্ষোভ মিছিলে নরসিংদী জেলার  বিভিন্ন আলেম ওলামা, মাদ্রাসা ছাত্র সহ সর্বস্তরের তাওহীদি জনতা অংশগ্রহণ করে। কাদীয়ানি বিরোধী বিভিন্ন স্লোগানে প্রকম্পিত হতে থাকে মিছিল ও সমাবেশ। 


বিক্ষোভ মিছিল শেষে নরসিংদী প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখে নরসিংদী জেলার বিভিন্ন আলেম ওলামা গন। আলেম ওলামাগন তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ স্বাধীন ভাবে বসবাস করে। সরকারের কাছে আমাদের দাবী রাষ্ট্রীয় ভাবে কাদীয়ানিদের অমুসলিম ঘোষণা করা হোক। কাদীয়ানিরা আল্লাহ এর দলিল মানেনা। প্রকাশ্যে ঘোষনা দিয়ে হযরত মোহাম্মদ (সাঃ) শেষ নবী বলে স্বীকার করেনা। ৯২ ভাগ মুসলিমের দেশে আমাদের সবার দাবী ওদের কে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করা হোক।


এছাড়াও আলেম ওলামাগন তাদের বক্তব্যে বলেন, পঞ্চগড়ে আমাদের ভাই আরিফুজ্জামানকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ওরা বলেন, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর আদর্শের লোকেরা যদি বলতে পারে এক মুজিব লোকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে, বিএনপির লোকেরা যদি বলতে পারে এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। আমরাও বলতে চাই এক আরিফুজ্জামান লোকান্তরে লক্ষ আরিফুজ্জামান ঘরে ঘরে। কাদীয়ানিদের রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করা হোক।


নরসিংদী প্রেসক্লাবেরর সামনে সমাবেশে আলেম ওলামাগন তাদের বক্তব্যে প্রশাসন ও সাংবাদিকদের উদ্যেশ্য করে বলেন, আমরা প্রশাসনের ভাইদের ও সাংবাদিক ভাইদের আমাদের সাথে একাত্ততা ঘোষনা করার জন্য বলব। আপনারা প্রত্যেকে ব্যাক্তিগত ভাবে চিন্তা করে দেখুন। পবিত্র কোরআনে স্পষ্ট আয়াত নাজিল করা হয়েছে, হযরত মোহাম্মদ (সাঃ) আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী ও রাসুল। কাদীয়ানিরা নিজেদের মুসলিম দাবী করে অথচ শেষ নবীকে স্বীকার করেনা তাই ওদের কে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করা হোক।

আরও খবর