দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

যে কারণে বিসিবির সম্মাননা ফিরিয়ে দিলেন সাকিব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-03-2023 10:13:07 am

শেষ ওয়ানডেতে ইংল্যান্ডকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে বাংলাদেশ। যেই ম্যাচের নায়ক সাকিব আল হাসান। এই ম্যাচে তার বোলিং ফিগার ১০-০-৩৫-৪। 


শুধু বোলিং ফিগারই নয় ব্যাট হাতে ৭১ বলে ৭৫ রান করেন তিনি। আর তার এই অর্জনে সম্মান জানাতে আগে থেকেই ক্রেস্ট বানিয়ে প্রস্তুত ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। কিন্তু ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তা গ্রহণ করতে অস্বীকার করেন সাকিব।


সাকিব আল হাসান-তামিম ইকবাল বিতর্ক নিয়ে শুরু হয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। তার রেশ না কাটতেই সাকিব জড়ালেন আরেক বিতর্কে। সিরিজ শুরুর আগে থেকেই তার এই মাইলফলকের অপেক্ষায় ছিলো টাইগার ক্রিকেটের ভক্তরা। 


বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিও তার এই অর্জনে সম্মান জানাতে আগে থেকেই ক্রেস্ট বানিয়ে প্রস্তুত ছিল। কিন্তু ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তা গ্রহণ করতে অস্বীকার করেন সাকিব। পুরস্কার মঞ্চে তার নামও ঘোষণা করতে নিষেধ করেন তিনি। সেই সময় তাকে বেশ রাগান্বিতও দেখা যায়। 


ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, সাকিব ও তামিম ইকবাল ব্যক্তিগত কারণে একে অপরের সঙ্গে কথা বলেন না। তাদের এই বৈরী সম্পর্কের কারণে নষ্ট হচ্ছে ড্রেসিংরুমের পরিবেশ। তবে দ্বন্দ্বের কথা স্বীকার করে নিলেও ড্রেসিংরুমে কোনো প্রভাব পড়ছে না বলে দাবি করেন তামিম। তিনি বলেন, দেশের জন্য যখন দু’জন মাঠে নামেন তখন কোনো কিছুই ম্যাটার করে না। 


ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দু’জনকে তেমন কোনো কথা বলতে না দেখলেও দ্বিতীয় ম্যাচ থেকে তাদের সম্পর্ক স্বাভাবিক দেখা যায়। চট্টগ্রামে তৃতীয় ম্যাচের আগে তারা দু’জন কথা বলেছেন উইকেট নিয়েও। শেষ ম্যাচে দলের প্রয়োজনে জ্বলে উঠেন সাকিব। মাঠে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সও করেন। 


বিসিবির একটি সূত্র জানিয়েছে, এই সম্মাননা ক্রেস্টটি তাকে হয়তো পরে দেয়া হবে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে- যা তিনি তাৎক্ষণিকভাবে নেননি তা তিনি পরে নিবেন কি-না!