পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ। সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশকে যথেষ্ট গুরুত্ব দেয়নি ইংল্যান্ড: নাসের হুসেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-03-2023 02:55:29 pm

ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ সহজেই জিতে গিয়েছিলো সফরকারী ইংল্যান্ড। এক ম্যাচ হাতে রেখেই জিতে যায় সিরিজ। কিন্তু চট্টগ্রাম গিয়ে তাদেরকে হারতে হলো শেষ ওয়ানডেতে। বিষয়টাকে খুব একটা সিরিয়াসলি নেয়নি তারা। কারণ, ওয়ানডেতে বাংলাদেশ ভালো দল। ঘরের মাঠে তো আরো ভালো। একটা ম্যাচ জিততেই পারে।


টি-টোয়েন্টির প্রথম ম্যাচে হেরে যাওয়ার পরও ইংল্যান্ড খুব বেশি চিন্তিত হয়েছে বলেও মনে হয়নি। তাদের ভাবখানা, একটি ম্যাচ হেরেছি তো কী হয়েছে। ঢাকায় ফিরে বাকি দুই ম্যাচ জিতলেই তো সিরিজ আমাদের; কিন্তু ঢাকায় এসে দ্বিতীয় ম্যাচ হেরে সিরিজ খোয়ানোর পর টনক নড়েছে ইংলিশদের।


এখন সমালোচনার তীর ছুটে আসছে চারদিক থেকে। সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেই সরাসরি অভিযোগ করেছেন, ইংলিশরা যথেষ্ট গুরুত্ব দেয়নি বাংলাদেশকে। ইংল্যান্ডের দল নিয়ে বড় প্রশ্ন তুলেছেন তিনি। টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডের স্কোয়াডে খেলোয়াড় মাত্র ১৩ জন। উইল জ্যাকস ও টম আবেল চোটে পড়ে ছিটকে যাওয়ার পর তাদের আর বিকল্প নেয়নি তারা।


এ ১৩ জনের মধ্যেও রিস টপলি ছিলেন ইনজুরিতে। ফিট ১২ জনের মধ্যে বিশেষজ্ঞ ব্যাটার ছিলেন কেবল চারজন। স্কাই স্পোর্টসের আলোচনায় বিকল্প খেলোয়াড় না নেওয়ার তীব্র সমালোচনা করেন নাসের। তিনি বলেন, ‘আমরা ইংল্যান্ড ক্রিকেট দল। এটা গুরুত্বপূর্ণ সফর। আমরা দেখেছি এই সিরিজটা বাংলাদেশ কীভাবে নিয়েছে। আমাদেরও একই সম্মান দেখানো উচিত ছিল। আমাদের স্কোয়াডে আদর্শ ভারসাম্য ছিল না।’


গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড পাকিস্তানকে হারিয়ে শিরোপা জয় করে। বিশ্বচ্যাম্পিয়নদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। এই শোচনীয় পরাজয়ের পর ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার দলের প্রচেষ্টার বিষয়ে বক্তব্য দিয়েছেন এবং একই সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়দেরও প্রশংসা করেছেন।


অধিনায়ক জস বাটলারও এই ম্যাচে খুব বেশি কিছু করতে পারেননি। মাত্র ৪ রান করে আউট হন। টানা দ্বিতীয় পরাজয় নিয়ে জস বাটলার বলেন, ‘এটি ছিল ভিন্ন ধরনের টি-টোয়েন্টি ম্যাচ। আমাদের হারানোর কৃতিত্ব বাংলাদেশ দলের। কোনও ব্যাটসম্যানই নিজের উইকেট দিতে চান না কিন্তু কঠিন উইকেটে ইনিংস শুরু করা কঠিন ছিল। অন্যপ্রান্তে বেন ডাকেটের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য আমাদের একজন ব্যাটসম্যান দরকার ছিল। আমি দলের চমৎকার বোলিং পারফরম্যান্সের জন্য গর্বিত, প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করা এবং কম স্কোর রক্ষায় সবাই চেষ্টা করেছেন।’


দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক মেহেদি হাসান মিরাজ। বল হাতে মিরাজ ৪ ওভারে ১২ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট নেন এবং ব্যাটিংয়ে তিনি ২০ রানের অবদান রাখেন, যার মধ্যে দুটি ছক্কা ছিল। এই ম্যাচে ইংল্যান্ড ১১৭ রানে গুটিয়ে যায় এবং ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তিন নম্বরে ব্যাট করতে আসা নাজমুল হোসেন শান্ত একপ্রান্ত আগলে রেখে ৪৬ রানের দারুন এক অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন।


বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলে পিএসএল খেলতে পাকিস্তান চলে যান জেসন রয়। সেখানে আগে থেকেই ছিলেন স্যাম বিলিংস, আলেক্স হেলসরা। এসব খেলোয়াড়দের আগেই ছুটি দেওয়ায় এই সিরিজে রাখা সম্ভব ছিল না। এছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের পর ছুটিতে আছেন হ্যারি ব্রুকও।


চোটে থাকায় অনেকদিন ধরে নেই লিয়াম লিভিংস্টোন, জনি বেয়ারস্টো। নাসের হুসেন মনে করেন ১৮টি কাউন্টি থেকে একজন ব্যাটার তো ঠিকই পাঠানো যেত। তিনি বলেন, ‘মানছি নির্বাচকদের একাধিক বিষয় মাথায় রেখে কঠিন কাজ ছিল। অ্যাশেজের মতো সিরিজ সামনে আসছে, এজন্য তারা টেস্ট খেলোয়াড়দের বিশ্রাম দিতে চেয়েছে।'


‘সাদা বলের খেলোয়াড়দের টেস্টে রেখেছে। কয়েকজন চোটে আছে। কাউন্টি মৌসুমও আসছে ইত্যাদি। কিন্তু আমাদের ১৮টি কাউন্টি। আমরা যদি বাংলাদেশে একজন ব্যাটার পাঠাতে না পারি। তারা কি পোপ (অলি পোপ) বা জ্যাককে (ক্রাউলি) পাঠানোর কথা চিন্তা করে এসব বলে? যদিও এই দুজন সাদা বলের ভালো ক্রিকেটার হতে পারবে। আমার মনে হয় না। একজন ব্যাটার ঘাটতি ছিল। কেবল এটা বলাটা যথেষ্ট নয়।’


কম ব্যাটসম্যান নিয়ে খেলতে নামায় স্যাম কারান, মইন আলিদের উপরের দিকে ব্যাট করার সুযোগ দিয়েছে ইংল্যান্ড। তারা সেই সুযোগ কাজে লাগাতে না পারলেও চলতি বছর বিশ্বকাপ সামনে রেখে এই ভাবনা ছিল বলে জানান জস বাটলার। নাসেরও এই কারণটা অনুধাবন করে বলেছেন, ‘ধারনা করি যারা খেলেছে তারা হয় বিশ্বকাপে বাড়তি দায়িত্ব পাবে। এটা একটা ভাবনা হতে পারে। কারান, ওকস, জর্ডান ও (রেহান) আহমেদ কঠিন কন্ডিশনে কঠিন পিচ পেয়েছে।’

আরও খবর
6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

৪ দিন ১৭ ঘন্টা ৩১ মিনিট আগে




6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

২২ দিন ১৬ ঘন্টা ০ মিনিট আগে




6a00714aea327-100526055138.webp
মিরাজের ফাইফারে ২৭ রানের লিড পেল বাংলাদেশ

২৮ দিন ১৮ ঘন্টা ৪৬ মিনিট আগে