পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ। সোনালী ব্যাংক ঝিনাইগাতী শাখার ম্যানেজার রাজীব কুমার সাহা চৌধুরীকে পদোন্নতিজনিত কারণে বিদায় সংবর্ধনা দিনাজপুর মেডিকেলে আউটসোর্সিং এ জনবল নিয়োগে বিতর্কিত প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়ার সূক্ষ্ম পরিকল্পনার অভিযোগ লেবাননের আকাশে ঝরে গেল স্বপ্ন, কফিনবন্দি নাহিদুলের বাড়ি ফেরা ‎রামপালে মরা গরুর মাংস বিক্রির অপচেষ্টা: দুই বিক্রেতার কারাদণ্ড ও জরিমানা জাবিপ্রবির নতুন উপাচার্য হলেন বাকৃবি অধ্যাপক ড. মো. আমির হোসেন বানিয়াচংয়ে নারীও শিশু নির্যাতন প্রতিরোধে সভা ধর্মপাশায় পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষে নিহত ১ মধুপুরে বিশ্ব পরিবেশ দিবস ও মানববন্ধন অনুষ্ঠিত রায়পুরে বিএনপি নেতার কাঁটাতারে প্রবাসীর বাড়ি ঘেরাও, দুইদিন অবরুদ্ধ পরিবার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

সাকিব আর আফিফের দলের ‘শিশুতোষ’ ম্যাচ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-08-2022 02:50:57 pm

সংগৃহীত ছবি

◾ স্পোর্টস ডেস্ক


টি-টোয়েন্টিতে অনেক দিন ধরেই সাফল্যের দেখা না পাওয়া টাইগার টিম জয় পেতে মুখিয়ে রয়েছে। এশিয়া কাপকে সামনে রেখে তাই প্রয়োজনীয় প্রস্তুতি সেরে নিতে চাইছে সাকিব আল হাসানের দল। প্রস্তুতির অংশ হিসেবে নিয়মিত অনুশীলনও করছে দলটি। রোববার অবশ্য ম্যাচ খেলেছেন নিজেদের মধ্যে। ম্যাচটি ছিল অনেকটা শিশুতোষ ক্রিকেটের মতো।


ম্যাচে অধিনায়ক সাকিব আল হাসান ব্যাট করেছেন দুইবার। আউট হয়েও ফের নামেন ব্যাট করতে। 


এশিয়া কাপের আগে মিরপুরের শেরেবাংলায় চলছে প্রস্তুতি ম্যাচ। দুই ম্যাচের প্রথমটিতে ব্যাট করে সাকিবের লাল দল ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৬৫ রান । আফিফ হোসেনের সবুজ দলকে চ্যালেঞ্জিং টার্গেটই দিয়েছিল সাকিবের দলকে।


হোম অব ক্রিকেটে লাল দলের হয়ে ইনিংসের শুরুটা করেন দুই ওপেনার পারভেন হোসেন ইমন এবং এনামুল হক বিজয়। তবে ইনিংসের তৃতীয় বলেই ৪ রান করে তাসকিনের বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান বিজয়। এরপর ব্যাটিংয়ে আসেন শেখ মেহেদী। তিনিও প্রথম ওভারের শেষ বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। তারপরই ইমনকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন সাকিব। তবে ব্যক্তিগত ১৭ রান করে ফিরে যান সাকিব। তবে আবারো ব্যাটিংয়ে আসেন অধিনায়ক!


এ ম্যাচে দুইবার ব্যাটিং করে সাকিব করেন ৫৫ রান। দ্বিতীয়বারে অপরাজিত ছিলেন ৩৮ রানে। বিজয় দুইবার ব্যাটিং করে করেছেন ২১ রান। প্রথমবারে ৪ দ্বিতীয়বারে করেছেন ১৭। মাহমুদউল্লাহ রিয়াদ ১২, মুশফিকুর রহিম ২২ রান করে আউট হয়েছেন। পারভেজ হোসেন ইমন করেছেন ২৩ রান। লাল দলের পেসার তাসকিন আহমেদ নিয়েছেন ২ উইকেট। 


মিরাজের পাশাপাশি ব্যাট সবুজ দলের হয়ে মোহাম্মদ রবিন ও মোহাম্মদ সাইফউদ্দিনের দারুণ ব্যাটিংয়ে এক বল বাকি থাকতেই ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙ্গর করে আফিফের সবুজ দল। 

লাল দল: এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন, আল আমিন হোসাইন, রিপন মন্ডল, হাসান মুরাদ, মুশফিকুর রহিম, আরিফুল ইসলাম।


সবুজ দল: মাহফিজুল রবিন, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, আফিফ হোসেন ধ্রুব (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, আকবর আলী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, তানজিম সাকিব, আশিকুজ্জামান।



আরও খবর
6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

৪ দিন ১৭ ঘন্টা ১৩ মিনিট আগে




6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

২২ দিন ১৫ ঘন্টা ৪২ মিনিট আগে




6a00714aea327-100526055138.webp
মিরাজের ফাইফারে ২৭ রানের লিড পেল বাংলাদেশ

২৮ দিন ১৮ ঘন্টা ২৮ মিনিট আগে