দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান বাণিজ্যিক জাহাজ চলাচলে হরমুজ উন্মুক্ত করল ইরান ঝিনাইগাতীতে অন্তর্ভুক্তিকরণ ও আদিবাসীদের অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নরসিংদীর শিবপুরে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

নরসিংদী জেলার শিবপুর উপজেলায় পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল সহ নানা আয়োজনে শিবপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।


শিবপুর উপজেলা প্রশাসন ও শিবপুর উপজেলা আওয়ামী লীগ এর পক্ষ থেকে  শুক্রবার (১৭ই মার্চ) নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে সকালে বঙ্গবন্ধুর পতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।এসময়  উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূইয়া মোহন,উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত, সহকারী কমিশনার( ভূমি) শরীফ মো. হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোহসিন নাজির, সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল, মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী,পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ খোকন ভূঁইয়া, সাধারণ সম্পাদক ফারুক খানসহ উপজেলা আওয়ামী লীগ,সহযোগী সংগঠনের নেতাকর্মি  ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।


পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাতের সভাপতিত্বেে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা,শিশু সমারোহে কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) এর সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন।


প্রধান অতিথি সাংসদ জহিরুল হক ভূঁইয়া মোহন তার বক্তব্যে বলেন, জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপ্নের সোনার বাংলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে আওয়ামীলীগ ঐক্যবদ্দ থাকতে হবে। একটি কুচক্রী মহল তাদের দুষ্কর্মের মাধ্যমে আমাদের উন্নয়ন কে বাধা বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে। আমাদের সজাগ থাকতে হবে।

আরও খবর