বাস পোড়ানোর পর অবশেষে চালু হচ্ছে ভূরুঙ্গামারী–ঢাকা নাইট কোচ চিলমারীতে "ছেলের বউ ও নাতির হাতে বাবা ও মেয়েকে" আহতের অভিযোগ উঠেছে দশ জেলা সদর হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটানো সেই যুবদল নেতাকে বহিষ্কৃত সোনাইমুড়িতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২ সুবর্ণচরে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, সবুজায়নে সবার অংশগ্রহণের আহ্বান শ্রীবরদীতে আদিবাসী ভূমি অধিকার রক্ষায় মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত বেগমগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা-হয়রানির অভিযোগ যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময় সুজনের আয়োজনে ঈশ্বরগঞ্জে জৈষ্ঠ্যের মধুমিলন দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে মেহেদী সভাপতি, রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত এমদাদ খান নিজস্ব প্রতিবেদক শ্যামনগরে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন টাঙ্গাইলের মধুপুরে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচির সূচনা ১৪ জুন লাখাই প্রেসক্লাব এর সাবেক সিনিয়র সহসভাপতি প্রোটন দাশগুপ্ত এর ২৭ তম প্রয়ান দিবস। পাহাড়ি ঢলে প্লাবিত ঝিনাইগাতী বাজার, তলিয়ে গেছে নিম্নাঞ্চলের সড়ক ইসলামপুরে প্রাণিসম্পদ সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ নিখোঁজের পর পানিতে ভাসল শিশুর মরদেহ জয়পুরহাটে দিনব্যাপী কারাতে বেল্ট পরীক্ষা ও প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

আসন্ন এশিয়া কাপের দলে নাঈম, নেই সোহান ও হাসান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-08-2022 12:09:49 am

সংগৃহীত ছবি

◾ স্পোর্টস ডেস্ক


আসন্ন এশিয়া কাপের দলে যুক্ত হলেন মোহাম্মদ নাঈম। আগে ঘোষিত ১৭ সদস্যের ওপেনার ছিল দুজন। কোনো বিকল্প ওপেনার না থাকায় তৃতীয় ওপেনার হিসেবে স্কোয়াডে নেওয়া হয়েছে বাঁহাতি ওপেনার নাঈম। আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 


এশিয়া কাপের দলে রাখা হলেও যাওয়া হচ্ছে না হাসান মাহমুদ ও নুরুল হাসান সোহানের। দলীয় অনুশীলনে গোড়ালিতে চোট পান তরুণ পেসার হাসান। তাঁকে কমপক্ষে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। অন্যদিকে জিম্বাবুয়ে সফরে আঙুলের চোটে পড়েছিলেন সোহান। এখনো সেটা থেকে সেরে ওঠেননি এই উইকেটকিপার-ব্যাটার। 


এশিয়া কাপ খেলতে আগামীকাল দুবাইয়ের উদ্দেশ্য রওনা দেবে বাংলাদেশ। নতুন করে নাঈমের যুক্ত হওয়ায় আর হাসান-সোহানের বাদ পড়ায় বাংলাদেশ দল এখন ১৬জনের।


নাঈম সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত মার্চে আফগানিস্তানের বিপক্ষে। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরের দলে ছিলেন না তিনি। মূলত ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করে এশিয়া কাপের দলে জায়গা করে নিলেন এই বাঁহাতি ওপেনার। 


প্রথম একদিনের ম্যাচে সিরিজের শূন্য রানে আউট হন নাঈম। তবে দ্বিতীয় ম্যাচে ম্যাচজয়ী ইনিংস খেলেন তিনি। ১১৬ বলে করেন ১০৩ রান। বাউন্ডারি থেকে নেন ৬২ রান। ১৪ আর ১ ছক্কায় ইনিংসটি সাজান নাঈম। যদিও শেষ ম্যাচে আবার ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খান এই ওপেনার। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩ রানে আউট হয়ে ফেরেন নাঈম।


টি-টোয়েন্টিতে মোটামুটি ধারাবাহিকই ছিলেন নাঈম। এখন পর্যন্ত ৩৪ টি-টোয়েন্টিতে ৮০৯ রান করেছেন। ২৪ গড় থাকলেও স্ট্রাইক রেট মাত্র ১০৩.৭১। স্ট্রাইক রেট নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন নাঈম।

আরও খবর
6a2026fa3349e-030626070706.webp
নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১০ দিন ৫ ঘন্টা ৪১ মিনিট আগে




6a088147b610d-160526083759.webp
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা

২৮ দিন ৪ ঘন্টা ১০ মিনিট আগে