কচুয়ায় ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রায়পুরে কর্তৃপক্ষের অবহেলায় খুলছেন অননুমোদিত ক্লিনিক, ভূয়া ডাক্তার সিনথিয়া দিচ্ছেন গাইনী রোগের জটিল চিকিৎসা ‎ দেওয়ানগঞ্জের ডাংধরায় ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার হাতিয়ায় এনসিপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গার তেলের পাম্প স্থাপন, গাছ কাটা ও মালামাল বিক্রির অভিযোগ পত্নীতলায় এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজনে ''বিশ্ব পরিবেশ দিবস ২০২৬'' পালিত ‎দীর্ঘ কারাভোগ শেষে দেশে ফিরলেন ৯১ বাংলাদেশি জেলে, মোংলায় স্বজনদের সাথে পুনর্মিলন শান্তিগঞ্জে জামায়াতের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সমাবেশ-২৬ ঝিনাইগাতীতে এসআইএল এর আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আক্কেলপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পীরগাছা সদর ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীলদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত পাংশায় মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদ- স্বামীর বাসায় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লোহাগাড়ায় পারিবারিক কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণে বাধার অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের প্রতিবাদ নওগাঁয় পুলিশ সুপার এর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের ১৪০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ একজন মাদক ব্যবসায়ী আটক। চিলমারীতে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে, নিখোঁজ রাইশা মনি ‎সুন্দরবনে ভারতগামী কার্গো জাহাজে সশস্ত্র ডাকাতি ও গুলিবর্ষণ: নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা শ্যামনগরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু ইসলামপুরে ফেসবুকে সমাবেশের ভিডিও : যুবলীগ কর্মী আটক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক হলেন যশোরের শান্তনু ইসলাম সুমিত লাখাইয়ে সংঘর্ষ পরবর্তী মামলা আতংকে ধান,চালসহ গৃহস্থালি সামগ্রী সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষ।

প্রাথমিকের শিক্ষক নিয়োগে নতুন বিজ্ঞপ্তি আসছে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-03-2023 05:43:53 pm

© সংগৃহীত ছবি



সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আগের মতো একযোগে বিজ্ঞপ্তি প্রকাশ না করে এবার বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের পর আরও তিন বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। 


আগামী ২৩ মার্চ খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে।


মঙ্গলবার (২১ মার্চ) সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য।


ডিপিই’র নিয়োগ শাখা থেকে জানা গেছে, রংপুর বরিশাল ও সিলেট বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুন্য পদে শিক্ষক নিয়োগের জন্য গত ১১ মার্চ থেকে অনলাইন আবেদন শুরু হয়েছে। এ আবেদন করা যাবে ২৪ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি ২০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ২০ টাকাসহ মোট ২২০ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে জমা দিতে হবে। আগামী ২৩ মার্চ খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।


সংশ্লিষ্টরা জানান, সারাদেশে প্রায় ৭ হাজারের মতো সহকারী শিক্ষকের পদ শুন্য রয়েছে। তবে এখন পর্যন্ত জেলা পর্যায়ে শুন্য পদের তালিকা তৈরি করা হয়নি। লিখিত পরীক্ষা চলাকালীন এ তালিকা চূড়ান্ত করা হবে। ধাপে ধাপে সব বিভাগে আলাদাভাবে নিয়োগ পরীক্ষা আয়োজন করা হবে।


এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ সাংবাদিকদের বলেন, প্রতিনিয়ত আমাদের শিক্ষক পদ শুন্য হচ্ছে। সব জেলায় একত্রে নিয়োগ প্রক্রিয়া শুরু হলে তা শেষ করতে অনেক সময় লেগে যায়। এ সময়ে শিক্ষক শুন্য থাকায় শিক্ষার্থীদের পাঠদানে ব্যাহত হয়ে থাকে বলে দুটি বিভাগের সব জেলায় একত্রে নিয়োগ পরীক্ষা আয়োজন করা হবে। এতে করে কম সময়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব। প্রতি বছর কয়েকটি ধাপে নিয়মিত নিয়োগ পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।


২৮ ফেব্রুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা গেছে, আবেদনের জন্য যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতক (সম্মান) পাস হতে হবে। প্রার্থীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। ২০২০ সালের ২৫ মার্চ আবেদনকারীর বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন। এ পদে নিয়োগ পেলে বেতন হবে ১৩তম গ্রেডে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।


অনলাইনে আবেদন করতে সমস্যা হলে ই-মেইলে teletalk.com.bd অথবা যেকোনো টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে যোগাযোগ করা যাবে।

আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২৪ দিন ১৯ ঘন্টা ১৮ মিনিট আগে