নতুন পে-স্কেলে থাকছে না আলাদা বরাদ্দ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল বগুড়ায় মোটরসাইকেলে লিফট দেওয়ার নামে যুবককে অজ্ঞান করে সর্বস্ব লুট বিভাগীয় কমিশনারের সফর, উন্নয়ন ও জনসেবা নিয়ে মতবিনিময় ঝিনাইগাতীতে সমতল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ লোহাগাড়ায় বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ২ অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টাসহ অপপ্রচার করায় এমপি কন্যা বিনতীর খোলা চিঠি দিনাজপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা, উল্লাসে মাতল ফুটবলপ্রেমীরা লালপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত শ্রীপুরে প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য। কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক ‎ সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক: কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বড় সাফল্য ‎ ধুপখালীতে খেলা শুরুর আগেই আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে মেতেছেন ভক্তরা, বইছে আনন্দের জোয়ার নায়েবের বিরুদ্ধে সেবাপ্রার্থীদের হয়রানির দাবি ১০ গ্রাম গাঁজাসহ থানায় নেওয়া হলো দুইজনকে সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৮ লাখ টাকার মালামাল জব্দ বাবার মৃত্যুর ৩ মাসের মাথায় পরিবারের হাল ধরতে গিয়ে ঝরলো এসএসসি পরীক্ষার্থী শান্তর প্রাণ শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাসনাত কারাগারে শেরপুরে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মোঃ আঃ কুদ্দুস মিয়া নির্বাচিত

ভোলায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-03-2023 09:04:05 am

ভোলার মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় চার জেলেসহ একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে ঘটনার কিছুক্ষণ পরে সব জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।


উদ্ধার হওয়া জেলেরা হলেন মো. হিরণ মাঝি (৪০), জাকির মাঝি (৩৫), জামাল মাঝি (৩৬) ও হিরণ মাঝি (২৮)। তারা সবাই ধনিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিলবাজার এলাকা বাসিন্দা বলে জানা গেছে।


বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নাছির মাঝি গ্রামের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।


নাছির মাঝি মৎস্যঘাটের ব্যবসায়ী মো. এরশাদ ফরাজী বলেন, সকালের দিকে হিরণ মাঝির নেতৃত্বে জাকির মাঝি, জামাল ও হিরণ ট্রলার নিয়ে মেঘনা নদীর নাছির মাঝি এলাকায় আসলে ঢাকাগামী এমভি টিপু লঞ্চের সঙ্গে ট্রলারটির ধাক্কা লাগে। এতে ট্রলারটি দুমরে-মুচড়ে চার জেলেসহ ডুবে যায়। পরে চিৎকার শুনতে পেয়ে স্থানীয় জেলেরা তাদের সবাইকে জীবিত উদ্ধার করেন।


ভোলার ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলেদের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর