‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী গলাচিপায় ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু জীবন সংগ্রামে জিততে চায় জুয়েল শিবচরে কবিদের মিলনমেলা, নতুন প্রজন্মে সংস্কৃতির বার্তা নাগরিক সমস্যায় দ্রুত পদক্ষেপ চায় কমিটি ঝিনাইগাতীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত আদমদীঘিতে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসুচীর উদ্বোধন রায়পুরে ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ যশোরে ট্রাকের বডিতে ঝালাইয়ের সময় প্রাণ গেল মিস্ত্রির অসুস্থতা সইতে না পেরে বৃদ্ধের বিষপান, হাসপাতালে মৃত্যু হরমুজ খোলায় বিশ্ববাজারে কমলো তেলের দাম উপজেলা প্রশাসনের অভিযানে বাঘারপাড়ায় ৬০ হাজার টাকা জরিমানা মাদারীপুর সদরে প্রবাসীর স্ত্রীকে ঘিরে পালিয়ে যাওয়া ও নির্যাতনের পাল্টাপাল্টি অভিযোগ ২য় বছর পার করে ৩য় বছরে পদার্পণ নোয়াখালীর সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সেবার আলো ফাউন্ডেশন দেশজুড়ে হামের টিকাদান শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্যমন্ত্রী নতুন প্রজন্মকে বাঁচাতে মাদক রুখতেই হবে রংপুরে পুলিশের জিরো টলারেন্স: আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার ও গাড়ি উদ্ধার চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

মন্ত্রিসভায় ৭ প্রস্তাব অনুমোদন, ভোলার গ্যাস আসবে ঢাকার শিল্পে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-03-2023 01:46:39 pm

ভোলা এলাকার সুন্দরবন গ্যাস কোম্পানির (এসজিসিএল) উৎপাদিত গ্যাস ঢাকার শিল্প প্রতিষ্ঠানে সরবরাহ হবে সিলিন্ডারের মাধ্যমে। দশ বছর মেয়াদে সরবরাহ চুক্তিসহ তিনটি প্রস্তাব বৃহস্পতিবার অনুমোদন পায় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে। একই দিনে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ৪৬৮ কোটি টাকা ব্যয়ে চার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। দুটি বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।


বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সংবাদিকদের বলেন, এসজিসিএল’র উৎপাদিত গ্যাস স্থানীয় পর্যায়ে ব্যবহারের পর প্রাথমিকভাবে ৫ এমএমসিএফডি ও পরবর্তীতে ২০ এমএমসিএফডি গ্যাস কম্প্রেসড করে সিলিন্ডারে পরিবহণ করে ঢাকার শিল্প প্রতিষ্ঠানে সরবরাহ করা হবে। এ লক্ষ্যে উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লি.’-এর সঙ্গে ১০ বছর মেয়াদে চুক্তি সম্পাদনের অনুমোদন দেওয়া হয়েছে।


এ ছাড়া জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ১ হাজার ২৯৩টি ইউনিয়নে এবং ১ হাজার ৩০৭টি ইউনিয়নে দুটি পৃথক প্রস্তাবে উচ্চগতির ইন্টারনেট সংযোগ স্থাপন, অবকাঠামো রক্ষণাবেক্ষণ, মেরামতের জন্য বেসরকারি বিনিয়োগকারী সংস্থা ‘সামিট কমিউনিকেশনস লি.’- এর সঙ্গে পিপিপি চুক্তির খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।


গণপূর্ত অধিদপ্তরের কমপ্লেক্স ও ফোর্সেস ট্রেনিং স্কুল কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের আওতায় খিলগাঁও র‌্যাব-৩ কমপ্লেক্স নির্মাণ কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে প্রায় ৪১ কোটি টাকা। 


পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইন্টেনেন্স ড্রেজিং স্কিমের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।  আরিচা (বরব্দাইল)-ঘিওর-দৌলতপুর-নাগরপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের পূর্ত কাজ অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ২৯০ কোটি টাকা। 


এ ছাড়া কিশোরগঞ্জ সড়ক বিভাগের অধীন গৌরিপুর-আনন্দগঞ্জ-মধুপুর-দেওয়ানগঞ্জ বাজার-হোসেনপুর জেলা মহাসড়কের মানে উন্নীতকরণ প্রকল্পের পূর্ত কাজ অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে প্রায় ১৩৭ কোটি টাকা।

আরও খবর