কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক ‎ সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক: কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বড় সাফল্য ‎ ধুপখালীতে খেলা শুরুর আগেই আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে মেতেছেন ভক্তরা, বইছে আনন্দের জোয়ার নায়েবের বিরুদ্ধে সেবাপ্রার্থীদের হয়রানির দাবি ১০ গ্রাম গাঁজাসহ থানায় নেওয়া হলো দুইজনকে সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৮ লাখ টাকার মালামাল জব্দ বাবার মৃত্যুর ৩ মাসের মাথায় পরিবারের হাল ধরতে গিয়ে ঝরলো এসএসসি পরীক্ষার্থী শান্তর প্রাণ শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাসনাত কারাগারে শেরপুরে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মোঃ আঃ কুদ্দুস মিয়া নির্বাচিত অস্ত্রসহ জোনাব বাহিনীর ৩ সদস্য আটক ক্ষেতলালে টানা দুই দিনের দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট; চরম ভোগান্তিতে হাজারো গ্রাহক ‎মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক: উদ্ধার ৪ চোরাই মোটরসাইকেল সীমান্ত এলাকার যুবক-যুবতীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ১৪ বিজিবি কর্তৃক সনদপত্র বিতরণ পলাশকে মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান - গ্রেফতার ১৪ আওয়ামী লীগ নেতার ঠিকাদারী কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ লালপুরে কৃষকের পেঁপে বাগান কেটে ফেললো দুর্বৃত্তরা ক্ষতি ৯ লাখ টাকা দুই বছর শারীরিক সম্পর্কের পর প্রতারণার অভিযোগ রেলপথে অসতর্কতার মাশুল, প্রাণ হারালেন এক তরুণ রংপুর বিভাগে লোকসংগীতে প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই

বাংলাদেশি তরুণের কোরিয়ান সিনেমা আসছে বাংলায়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-08-2022 01:29:22 am

ফাইল ছবি

◾ বিনোদন ডেস্ক


বাংলাদেশের যুবক মাহবুব লী। থাকেন দক্ষিণ কোরিয়ায়। দেশটির চলচ্চিত্র নির্মাতা সিন দং ইল পরিচালিত ‘বান্ধবী’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। বন্ধুত্বের টানাপোড়েনের গল্প নিয়ে তৈরি ‘বান্ধবী’ কোরিয়ান ভাষায় মুক্তি পেয়েছিল ২০০৯ সালে। সিনেমাটি এবার আসছে বাংলা ভাষায়। জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টা থেকে চরকিতে দেখা যাবে ‘বান্ধবী’।


সিনেমাটির করিম চরিত্রে দেখা যাবে মাহবুব লীকে। কোরিয়ায় গিয়ে সেখানকার সিনেমার সাথে যুক্ত হওয়ার অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘বান্ধবী আমার অভিনীত প্রথম ফিচার ফিল্ম, তাও কোরিয়ান ভাষায়। প্রথম দিকে খুব কষ্ট হয়েছে ভাষা শিখতে। কোরিয়ান ভাষার সাথে এক্সপ্রেশন দিয়ে অভিনয় করাটাও আমার জন্য নতুন ছিল। অনেক রিহার্সাল করেছি। চরিত্রের প্রয়োজনে আমাকে প্রায় ১২ কেজি ওজন কমাতে হয়। এতদিন পর সিনেমাটি আমাদের দেশে মুক্তি পেতে যাচ্ছে ভেবে ভালো লাগছে।’


‘বান্ধবী’ সিনেমার গল্পে দেখা যাবে, পারিবারিক অশান্তি আর নিজের জীবন নিয়ে হতাশায় থাকা মিন সু ঘটনাক্রমে বন্ধু হয়ে যায় বাংলাদেশী যুবক করিমের। যে দক্ষিণ কোরিয়ায় গেছে কাজের সন্ধানে। নিজের বকেয়া বেতন আদায়ের চেষ্টা করে যাচ্ছে করিম। এই ভিনদেশে একা করিম কি পারবে মিন-সু এর সাহায্য নিয়ে তার বকেয়া বেতন আদায় করতে?’


পরিচালক সিন দং ইল বাংলাদেশের দর্শকদের জন্য দেওয়া এক বার্তায় বলেন, ‘বান্ধবী সিনেমাটি পৃথিবীর বিভিন্ন দেশে আলোচিত ও সমাদৃত হয়েছে। দীর্ঘদিন পরে হলেও সিনেমাটি বাংলাদেশের দর্শকদের মাঝে পরিবেশিত হওয়ায় আমি আনন্দিত। আশা করি, বাংলাভাষী দর্শকরা এটি পছন্দ করবেন।


নির্মাতা আরো বলেন, ‘এ সিনেমায় স্কুলছাত্রী ও প্রবাসী শ্রমিকদের বিভিন্ন সমস্যা, শ্রেণী সমস্যা, লিঙ্গ ভেদ ইত্যাদি সিরিয়াস বিষয় থাকলেও প্রাধান্য পেয়েছে ভালবাসার কথা। এখানে সকল ভিন্নতা হেরে গেছে ভালবাসার কাছে।’


‘বান্ধবী’ সিনেমায় মাহবুব লী-এর সাথে জিন হি ব্যায়েক, হুক কিয়ুন পার্ক, লী ইল হু-সহ আরও অনেকে অভিনয় করেছেন।

আরও খবর

6a229a1bd98a8-050626034251.webp
আবারও মা হলেন বুবলী

৫ দিন ১৫ ঘন্টা ৪২ মিনিট আগে



6a0c7003f124f-190526081323.webp
এবার হেপাটাইটিস এ–তে আক্রান্ত ডিজে সনিকা

২২ দিন ১১ ঘন্টা ১১ মিনিট আগে



69f4c257933b9-010526091015.webp
মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

৪০ দিন ১০ ঘন্টা ১৫ মিনিট আগে