মে মাসে সড়কে প্রাণ গেছে ৬২২ জনের ভয়ের রাষ্ট্রে আমরা: জনগণের নিরাপত্তা কোথায় মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ‎ কালিগঞ্জে শিশু নির্যাতনচেষ্টার মামলায় যুবক আটক সেনবাগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত লোহাগাড়ায় থামছে না পাহাড় ও মাটি কাটা: প্রকৃতির বিরুদ্ধে এক নীরব যুদ্ধ লালপুরে ভুটভুটির ধাক্কায় অটো ভ্যান চালকের মৃত্যু রামিসা ধর্ষণ মামলার রায় হতে পারে অনুকরণীয় শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ-সহাকরী অধ্যাপকের মারামারি, ভিডিও ভাইরাল কাঁচামাটিয়া নদী রক্ষায় সরকারের পাশাপাশি জনগণেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন - এমপি মাজেদ প্রধানমন্ত্রী নিরলসভাবে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন : এমপি সুলতান মাহমুদ বাবু ক্ষেতলালে জমে উঠেছে দুইশো বছরের পুরনো ঘুড়ির মেলা; চলবে দুইটি ব্যাপী ‎সুন্দরবনের নিরাপত্তা ও মোংলা বন্দর সুরক্ষায় কোস্ট গার্ডের কঠোর অবস্থান: জয়মনির ঘোল হামলায় তোলপাড় ‎ আশাশুনিতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্রের হামলা বন্ধে ‘হতবাক’ নেতানিয়াহু সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে --পুতুল মধুপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন আইডিয়া দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত বামনডাঙ্গায় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে ‘বামনডাঙ্গা যুব সমাজ উন্নয়ন প্লাটফর্ম’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হবে, অচিরেই খুলছে ট্যুরিস্ট ভিসা: নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

এক বছরের পুরানো মেসেজ ডিলিট করা যাবে হোয়াটসঅ্যাপে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-04-2023 10:37:59 pm

© সংগৃহীত ছবি



ব্যবহারকারীদের সুবিধার্থে ও জনপ্রিয়তা বাড়াতে কিছুদিন পর পর নতুন ফিচার চালু করে হোয়াটসঅ্যাপ।


সম্প্রতি তেমনি একটি ফিচার আনছে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ।


হোয়াটসঅ্যাপ দুই বছর আগে ‘ডিস্যাপেয়ারিং মেসেজেস’ ফিচার চালু করে। এর ফলে ব্যবহারকারীরা নির্দিষ্ট মেসেজকে একটা নির্ধারিত সময়ের পর ডিলিট করার সুবিধা পায়।


এই ডিস্যাপেয়ারিং মেসেজের নতুন আপডেট আনছে হোয়াটসঅ্যাপ। ওয়াবেটাইনফোর এক প্রতিবেদনে এমনই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদন অনুসারে এই ফিচারের মধ্যে ১৫টি অপশন আনছে প্ল্যাটফর্মটি। আগে এতে তিনটি অপশন ছিল।


নতুন আপডেটের ফলে ব্যবহারকারীরা তাদের প্রেরিত মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ‘ডিস্যাপেয়ার’ বা অদৃশ্য করার জন্য মোট ১৫টি ভিন্ন ডিউরেশন টাইম সেট করতে পারবেন। এই তালিকায় রয়েছে- ১ বছর, ১৮০ দিন, ৬০ দিন, ৩০ দিন, ২১ দিন, ১৪ দিন, ৬ দিন, ৫ দিন, ৪ দিন, ৩ দিন, ২ দিন, ১২ ঘণ্টা, ৬ ঘন্টা, ৩ ঘণ্টা এবং ১ ঘণ্টার বিকল্প। এই নতুন বিকল্পগুলো ড্রপ-ডাউন মেনু বারে থাকা ‌ ‌‘মোর অপশন’ সেকশনে উপলব্ধ হবে।


বর্তমানে হোয়াটসঅ্যাপের ডিস্যাপেয়ারিং মেসেজ ফিচার এনাবল রাখলে নির্দিষ্ট সময়ের পর চিহ্নিত মেসেজগুলো স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যায়। এই বৈশিষ্ট্যটি লঞ্চ করার মূল উদ্দেশ্য হল, ব্যবহারকারীদের প্রেরিত মেসেজ যাতে সার্ভার বা প্রাপকের ডিভাইসে স্থায়ীভাবে সংরক্ষিত না থেকে যায় তা নিশ্চিত করার জন্যই পরিষেবা আনে টেক জায়গান্ট।


প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপের উইন্ডোজ ডেস্কটপ বিটা ক্লায়েন্ট ভার্সনে ডিস্যাপেয়ারিং মেসেজের এই নতুন বিকল্পগুলো দেখা গেছে। তবে, এই আপগ্রেডেশন হোয়াটসঅ্যাপের আইওএস এবং অ্যান্ড্রয়েড বিটা সংস্করণেও উপলব্ধ হবে কিনা তা নিশ্চিত করা হয়নি রিপোর্টে।

আরও খবর



696381043fa3a-110126045252.webp
ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ গতি বাড়ানোর ঘোষণা

১৫২ দিন ২৩ ঘন্টা ১৪ মিনিট আগে




deshchitro-68ef5f022573e-151025024450.webp
সিটিসেল আসছে আবার নতুন রূপে

২৪১ দিন ১ ঘন্টা ২২ মিনিট আগে


68cdf79b03296-200925063851.webp
এআই খাতে ৬৮০ কোটি ডলার বিনিয়োগ করবে গুগল

২৬৬ দিন ৯ ঘন্টা ২৮ মিনিট আগে