বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

ইউক্রেনকে এস-৪০০ দেওয়ার মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান তুরস্কের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-05-2023 05:37:19 pm

রাশিয়া থেকে পাওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ইউক্রেনকে দেওয়ার জন্য তুরস্কের প্রতি অনুরোধ জানিয়েছিল মার্কিন সরকার। কিন্তু তুর্কি সরকার তা প্রত্যাখ্যান করেছে।


তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু রোববার হাবেরতুর্ক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানান। তিনি বলেন, ওয়াশিংটন তুরস্কের সিদ্ধান্ত নেওয়ার সার্বভৌম ক্ষমতায় অনধিকার চর্চা করতে চেয়েছিল বলে তা প্রত্যাখ্যান করা হয়েছে।


চাভুসওগ্লু বলেন, তারা যে প্রস্তাব দিয়েছিল তা ছিল আমাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ।


তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র আমাদেরকে ইউক্রেনের কাছে এস-৪০০ পাঠানোর অনুরোধ করেছিল এবং আমরা তাদেরকে না বলে দিয়েছি।


এর আগে গণমাধ্যমে খবর বেরিয়েছিল তুরস্ককে ইউক্রেনের কাছে এস-৪০০ সরবরাহ করতে রাজি করাতে ওয়াশিংটন আঙ্কারার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে। কিন্তু তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, তুরস্ককে বিপদে ফেলতে আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা এভাবে প্রত্যাহার করতে চায় না আঙ্কারা।


এদিকে ইউক্রেনে অব্যাহত রয়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের পাল্টা হামলার অনুমানের মধ্যেই এ হামলা চালাচ্ছে রাশিয়া। এসব হামলার প্রধান লক্ষ্য হচ্ছে দক্ষিণাঞ্চলের মাইকোলাইভ।

আরও খবর

6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

৬ দিন ২১ ঘন্টা ৪৫ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২০ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে