বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন ঝিনাইগাতী উপজেলার গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় তিনি পর্যটন কেন্দ্রের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পরিবেশ সংরক্ষণ ও পর্যটনসেবার উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ, পর্যটনসেবার মানোন্নয়ন এবং গজনী পর্যটন কেন্দ্রকে আরও পরিচ্ছন্ন, আকর্ষণীয় ও পর্যটকবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি গজনী পর্যটন কেন্দ্রে শিউলী, কৃষ্ণচূড়া ও বকুল গাছের তিনটি চারা রোপণ করেন। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সকলকে বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিকসহ জেলা প্রশাসন ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং টেকসই পর্যটন উন্নয়নের লক্ষ্যে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
১ ঘন্টা ৪৩ মিনিট আগে
১ ঘন্টা ৪৯ মিনিট আগে
২ ঘন্টা ৪ মিনিট আগে
২ ঘন্টা ৫১ মিনিট আগে
২ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩ ঘন্টা ১৬ মিনিট আগে
৩ ঘন্টা ৪০ মিনিট আগে