বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার

ছবি সংগৃহীত।

বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৪০০পিস ইয়াবাসহ মিন্টু আলী (৪৬) নামের এক বাস যাত্রীকে গ্রেপ্তার করেছে। শনিবার (৬ জুন) বেলা ১০টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার সান্তাহার হবির মোড় ট্রাক্টর শ্রমিক অফিসের সামনে নওগাঁগামী হানি এন্টারপ্রাইজ নামক একটি বাসে অভিযান চালিয়ে উল্লেখিত পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিন্টু আলী নওগাঁ সদরের আরজি মধ্যপাড়ার ইউসুফ আলী প্রামানিকের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, শনিবার সকালে বাসে নওগাঁর উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদক পাচার করা হচ্ছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে বেলা ১০টার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘির সান্তাহার হবিরমোড় ট্রাক্টর ইউনিয়ন শ্রমিক অফিসের সামনে চেকপোস্ট বসানো হয়। পরে চট্টগ্রাম হতে ছেড়ে আসা নওগাঁগামী ঢাকা মেট্রো- ব ১৪-৪০০৮ রেজি: নম্বরের হানি এন্টারপ্রাইজ নামক একটি বাস থামিয়ে তল্লাশি করা হলে যাত্রীবেশে বাসের সিটে বসা মিন্টু আলীকে তল্লাশি করা কালে তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag
আরও খবর