বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নে চর মাদারে বিট পুলিশিং সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত।


আজ ০৬ ই জুন ২০২৬ ইং (শনিবার) বিকেল ৫ ঘটিকায় মাদক, বাল্যবিবাহ, জুয়া সহ আইন শৃঙ্খলার অবনতি হয় এমন সকল ছোট-বড় অপরাধ থেকে দূরে থাকতে জনসাধারণকে সচেতন করতে এই সভাটি অনুষ্ঠিত হয়েছে।


চর আমখাওয়া ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক জ্বনাব, আবুল হাসেম মাস্টারের আহবান ও সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চর আমখাওয়া ইউনিয়ন বিএনপি'র সিনিঃ সহ-সভাপতি মোঃ নুরনবী মোল্লা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের নব নিযুক্ত ইনচার্জ মোঃ আবুল খায়ের এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চর আমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক জিয়া। এছাড়াও সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের এস আই আল-আমিন, এ এস আই জহির উদ্দিনসহ স্থানীয় সচেতন মহল ও অত্র এলাকার যুবসমাজ, স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থী এবং অভিভাবকগন উপস্থিত ছিলেন।


অত্র অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা মোঃ শামসুল হক মাস্টার, চর আমখাওয়া ইউনিয়ন ০৬ নং ওয়ার্ড বিএনপি'র সহ-সভাপতি মোঃ শাহ-জাহান মোল্লা, চর মাদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম (ফোটা), তারাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ হালিম, সাবেক ইউ,পি সদস্য মোঃ নুর হোসেন, সাব রেজিঃ অফিস দলিল লেখক মোঃ রকিবুল ইসলাম (বাদল), চর আমখাওয়া ইউনিয়ন যুবদল যুগ্ম আহবায়ক মোঃ লাভলু মোল্লা সহ প্রমূখ ব্যক্তিবর্গ মাদক, বাল্যবিবাহ, জুয়া, অনলাইন জুয়া সহ আইন শৃঙ্খলার অবনতি হয় এমন সকল ছোট-বড় অপরাধ থেকে দূরে থাকতে জনসাধারণকে সচেতন করতে গঠনমূলক আলোচনা ও মতামত প্রকাশ করেন।


প্রধান অতিথি তার বক্তব্যে মাদক নির্মূল, বাল্যবিবাহ বন্ধ করণ সহ সকল অপরাধ মূলক কর্মকাণ্ডে দ্রুততম সময়ে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করেন।

সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিতব্য সভার সমাপ্তি হয়।

আরও খবর