বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

কালবৈশাখী তান্ডবে গাছ ভেঙ্গে রাস্তায় তীব্র যানজট

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 12-05-2023 11:09:41 am


মোঃ ফরমান উল্লাহ: 


গতকাল বৃহস্পতিবার (১১ মে) বিকালে নিজ কর্মস্থল থেকে মোটরসাইকেলে বাড়িতে আসছিলাম। কিছু দূর আসতেই আকাশের কালো মেঘ জমতে শুরু হলো। কিছুক্ষণ পরই মেঘের রং পরিবর্তন হয়ে লালচে আকার ধারন করলো। মনে মনে ভাবছিলাম হয়তো এখনই কালবৈশাখী ঝড় শুরু হবে।


মোটরসাইকেলের গতি একটু বাড়িয়ে কোন রকমে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি পৌছার সাথে সাথে শুরু হলো কালবৈশাখী ঝড়ের তান্ডব। সাথে বৃষ্টি এবং বজ্রপাত।


 আশ্রয় নিলাম এক মার্কেটের ল্যাব সেন্টারে। তখন সময় বিকাল ৫ টা। কালবৈশাখী ঝড়, বৃষ্টি এবং বজ্রপাত বন্ধ হওয়ার অপেক্ষা করছিলাম। বিকাল ৬ টার দিকে থামে ঝড়-বৃষ্টি। 


মার্কেট থেকে বের হয়ে রাস্ত এসে সিএনজি তে চড়লাম নান্দাইল চৌরাস্তা আসবো। আঠারো বাড়ি রেলগেইট আসতেই দেখি রাস্তার দুই পাশের অসংখ্য গাছপালা ঝড়ের তান্ডবে ভেঙ্গে রাস্তায় এবং জমিতে পড়ে আছে। লোকজন এসে কেটে নিয়ে যাচ্ছে ডালপালা, যেন লাকড়ী সংগ্রহের এক মহা উৎসব চলছে।


সিএনজি তার গতিতে সামনে এগিয়ে চলছে। তখনও হালকা বৃষ্টি হচ্ছে, ঝড়-তুফান নেই। আঠারবাড়ি থেকে বাঁশহাটি বাজার পর্যন্ত ভালো ভাবে আসছিলাম। বাঁশহাটি বাজার পার হতে শুরু হলো তীব্র যানজট। জানতে পারলাম সামনে একটি শিশুগাছ ভেঙ্গে রাস্তার উপর পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। এতে রাস্তার দুই পাশে ছোট-বড় কয়েক শত গাড়ী আটকে পড়লে বীব্র যানজট সৃষ্টি হয়।


আমাদের বহন করা সিএনজির চালক কৌশল করে অন্যান্য গাড়ীর ফাঁক দিয়ে যেখানে গাছ ভেঙ্গে রাস্তার উপর পড়ে আছে তার নিকটে চলে আসে। ততক্ষণে এলাকার জনগন এসে গাছটির ডাল-পালা কেটে দিয়ে ছোট গাড়ী গুলো চলাচলের সুযোগ করে দেয়।


প্রায় ৪০ মিনিট সিএনজিতে বসে থেকে পরিশেষে এলাকাবসীর সহযোগিতায় গন্তব্যে এসে পৌছি।


জানা যায়, এ কালবৈশাখীর তান্ডবে প্রায় শতাধিক গাছ-পালা ভেঙ্গেছে। বাড়ি-ঘরের ক্ষয়-ক্ষতির কোন সংবাদ পাওয়া যায় নি।

Tag
আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ১৪ ঘন্টা ২৪ মিনিট আগে