বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির দেওয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোয়াড়ী ইউনিয়ন ছাত্রলীগের  নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার আহমেদপুরে জোয়াড়ী ইউনিয়ন ছাত্রলীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে জোয়াড়ী ইউনিয়ন ছাত্রলীগ।পরে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলের নেতারা।

এ সময় বক্তারা রাজশাহীতে বিএনপির নেতা চাঁদের বক্তব্যকে ‘রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও ঔদ্ধত্যপূর্ণ’ দাবি করে তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় নেতাকর্মীরা বলেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন। প্রধানমন্ত্রীর ওপর যেকোনো হামলার প্রতিবাদ করতে আওয়ামী লীগের নেতা কর্মীরা সবসময় রাজপথে আছে। প্রধানমন্ত্রীকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের জন্য আবু সাঈদ চাঁদের কঠোর শাস্তির দাবি করেন তারা।

জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক  আসাদ- উজ জামানের উপস্থিতিতে জোয়াড়ী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন-আহব্বায়ক মাহবুবুর রহমান মারুফের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জোয়াড়ী ইউনিয়ন ছাত্রলীগের আহব্বায়ক সজীব আহমেদ সতেজ,জোয়াড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সরকার, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, ইউপি সদস্য আব্দুল জলিল প্রমুখ।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ১২ ঘন্টা ১৪ মিনিট আগে