বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

চীনে ভূমিকম্পে ৪৬ জনের মৃত্যু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-09-2022 11:45:42 pm

সংগৃহীত ছবি

◾ আন্তর্জাতিক ডেস্ক


চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত ১৬ জন।


চীনের আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, সোমবার দুপুরের পরপরই লুডিং কাউন্টির একটি পাহাড়ি এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে।


সিচুয়ান ভূমিকম্পন প্রবণ এলাকা। গেল জুনে দুটি ভূমিকম্পের আঘাতে এখানে প্রাণ হারিয়েছেন অন্তত চারজন।


রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভির বরাতে এবিসি নিউজ জানিয়েছে, আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে। তবে এরই মধ্যে ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১৬ জন নিখোঁজ রয়েছে। 


সিসিটিভি আরও জানিয়েছে, ভূমিকম্পের কারণে পাহাড় থেকে মাটি ও পাথর পড়ে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। ভূমিধসের কারণে একটি আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।


দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এনডিটিভি জানিয়েছে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ অনুসারে, ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি সিচুয়ান প্রদেশের কাংডিং শহরের প্রায় ৪৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে আঘাত হানে।


স্থানীয়রা জানিয়েছে, ভূমিকম্পের কারণে প্রাদেশিক রাজধানী চেংদুতে ভবনগুলো বারবার কেঁপে ওঠে। এসব ভবেনে লাখ লাখ মানুষ আগে থেকেই একপ্রকার বন্দিদশায় রয়েছে। কারণ করোনা সংক্রমণের কারণে সেখানে কঠোর লকডাউন চলছে।


চেংডুর এক বাসিন্দা বলেন, ‘আমি তীব্রভাবে কম্পন অনুভব করেছি। তবে লকডাউনের কারণে যেহেতু আবাসিক ভবন ছাড়ার অনুমতি নেই। তাই ভূমিকম্পের সময়ে অনেকের সঙ্গে উঠানে ছুটে যাই।‘


বাসিন্দা জিয়াং ডানলি জানান, তিনি তার ৩১ তম তলার অ্যাপার্টমেন্টে ৫ মিনিটের জন্য একটি ডেস্কের নিচে লুকিয়ে ছিলেন। তার অনেক প্রতিবেশী আফটারশক থেকে রক্ষা পেতে নিচে ছুটে যান। 


তিনি বলেন, ‘জুন মাসে একটি শক্তিশালী ভূমিকম্পন হয়েছিল। তবে এটি খুব ভয়ংকর ছিল না। এই সময় আমি সত্যিই ভয় পেয়েছিলাম। কারণ আমি একটি উঁচু তলায় থাকি এবং ঝাঁকুনিতে আমার মাথা ঘোরায়।’


চীনে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে ২০০৮ সালে সিচুয়ানে। সে বছর ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে মৃত্যু হয় ৯০ হাজার মানুষের।




আরও খবর

6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

৬ দিন ১৬ ঘন্টা ৩২ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২০ দিন ১০ ঘন্টা ৩৪ মিনিট আগে