বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

ববির আন্তবিভাগীয় সাঁতার প্রতিযোগিতায় সমাজবিজ্ঞান বিভাগের জয়

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-09-2022 04:33:16 pm

সংগৃহীত ছবি

◾ফারহানা ইয়াসমিন


চারিদিকে যখন শিক্ষার্থীরা হতাশায় নিমজ্জিত হয়ে আত্মহত্যার মিছিলে যুক্ত হচ্ছে তখন তাদের মানসিক প্রশান্তি ও দেহের সুস্থতার জন্য বরিশাল বিশ্ববিদ্যালয় আন্তঃবিভাগীয় সাঁতার ও ওয়াটার পোলো খেলার আয়োজন করেছে। কেননা, আমরা জানি খেলাধুলা মন এবং দেহের বিকাশ সাধনের মন্ত্র । বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো দুদিনব্যাপী,৭ ও ৮ সেপ্টেম্বর শুরু হয়েছে আন্তঃবিভাগীয় সাঁতার ও ওয়াটার পোলো খেলা । আজকে দুপুর ১২.০০টার সময় খেলাটি উদ্বোধন করেন মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার এবং তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন মাননীয় ট্রেজারার স্যারসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান মহোদয়, শিক্ষকেরা এবং বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের সদস্যরা । প্রথম দিনের পুরো খেলার সিডিউল জুড়ে ছিল বিভিন্ন প্রকারের সাঁতার প্রতিযোগিতা । উদ্বোধনী অনুষ্ঠানের পর, ১০০ ও ২০০ মিটারের ফ্রী স্টাইলে সাঁতার, ১০০ মিটার ব্যাক স্ট্রোক সাঁতার এবং ১০০ মিটার বাটার ফ্লাই সাঁতারের হিট রাউন্ড অনুষ্ঠিত হয় । হিট রাউন্ডের পর প্রায় দুপুর ২.৩০ টায় ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। এ সময়ে সমাজবিজ্ঞান বিভাগ থেকে ২০১৯-২০ সেশনের দুজন শিক্ষার্থী, নয়ন সাহা ও আসাদুজ্জামান রিংকু যথাক্রমে ১০০ মিটার ফ্রী স্টাইল সাঁতার এবং ১০০ মিটার ব্যাক স্ট্রোক সাঁতারে ১ম স্থান অর্জন করে।


অনেকদিন পর সমাজবিজ্ঞান বিভাগ খেলাধুলায় চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করেছে। এমন উচ্ছসিত মুহূর্তে সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, সুমি রানী সাহা ম্যাম জানান, ‘আমার মাতৃহৃদয় অনেক বেশি আনন্দিত। আমার বিভাগের ছেলেমেয়েরা আমার সন্তানতুল্য। ছেলেমেয়েদের এমন অর্জনগুলো আমার কাজের প্রতি আরও উৎসাহ বাড়িয়ে দিল। এ ছাড়াও এই মুহুর্তগুলো বিভাগকে সামনের দিকে এগিয়ে নিতে অনেক বেশি প্রেরণা যোগাবে ।


উল্লেখ্য, গত ১৭ আগষ্ট, সুমি রানী সাহা ম্যাম সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এর দায়িত্ব গ্রহণকালে বলেছিলেন তাঁর মাতৃহৃদয়ে আনন্দের ফোয়ারা কেবল শিক্ষার্থীরা দিতে পারবে খেলাধুলাসহ যাবতীয় শিক্ষা ও সহশিক্ষামূলক কার্যক্রমে জয়ী হয়ে। তার ফলশ্রুতিতে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের আজ এই অর্জন।

আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২৩ দিন ৫ ঘন্টা ৪০ মিনিট আগে