বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

মেহেরপুরে কোরবানির জন্য প্রস্তুত চাহিদার দ্বিগুন পশু।

জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদুল আযহা। এই ঈদেই ধর্মীয় রীতি অনুযায়ী পশু কোরবানি দেওয়া হয়ে থাকে। প্রতি বছরের ন্যায় এবারও প্রস্তুত মেহেরপুরের খামারিরা। রাজধানীর পশু হাটগুলো জমে না উঠলেও ইতোমধ্যে মেহেরপুর, বামুন্দী, আলমডাঙ্গা ও কাতলামারী পশু হাটে কোরবানির পশু বেচা-কেনা শুরু হয়েছে। ভারতীয় গরুর সরবরাহ না থাকায় কোরবানির ঈদে পশুর হাট গুলোতে দেশী জাতের গরুই বেশী পাওয়া যাবে বলে জানান গরু ব্যবসায়ীরা।

 এবার ঈদুল আযহা কে সামনে রেখে মেহেরপুরে ১ লাখ ৯০ হাজার ৫'শ ২০ টি গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করেছেন স্থানীয় খামারিরা। আর কোরবানির ঈদ কে কেন্দ্র করে শেষ সময়ের জন্য পশু পরিচর্যায় ব্যস্ত সময়ও পার করছেন মেহেরপুরের খামারিরা।

খামারিরা বলছেন, প্রতি বছরের ন্যায় এবারও মেহেরপুর জেলায় পর্যাপ্ত পরিমাণে পশু রয়েছে।

মেহেরপুর জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য মতে, জেলায় প্রান্তিকসহ ছোট-বড় খামারি রয়েছে ২৯ হাজার ৪৫০ জন। জেলায় এবার ৯০ হাজার পশু কোরবানির চাহিদা থাকলেও তার বিপরীতে পশু রয়েছে ১ লাখ ৯০ হাজার ৫২০ টি।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় কোরবানির জন্য যে পরিমাণ পশু রয়েছে তাতে চাহিদা মিটিয়ে প্রায় ১ লাখ পশু উদ্বৃত্ত থাকবে।

জেলার গাংনী উপজেলার পশ্চিম মালশাদহ গ্রামের খামারি হাজী আব্দুল কাদের বলেন, আমার খামারে শাহী ওয়াল দেশীয় জাতের ৯ টি গরু রয়েছে। আমরা গরুকে কোন প্রকারের রাসায়নিক খাদ্য দিচ্ছি না, সম্পূর্ণ প্রাকৃতিক দানাদার খাবার, গমের ভূষি, কাঁচা ঘাস, বিচালি, খৈল, চিটাগুড় এসব খাবার দিয়েই গরু মোটা-তাজা করা হচ্ছে।

এদিকে ঈদকে সামনে রেখে পশু কোরবানি নির্বিঘ্নে করতে জেলা প্রাণিসম্পদ বিভাগ নানা কার্যক্রম হাতে নিয়েছেন বলে জানিয়েছেন।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা সাইদুর রহমান জানান, জেলার বাজারগুলোতে রাখা হচ্ছে ভেটেরিনারি মেডিকেল টিম। ৫ টি ভেটেরিনারি মেডিক্যাল টিম বিভিন্ন হাট গুলোতে ক্রেতা বিক্রেতাকে চাহিদা মতো সেবা দেবেন।

এছাড়াও কোরবানির পশু হাট গুলোতে চুরি, ছিনতাই, প্রতারনাসহ যেকোন ধরনের অপরাধরোধ, গরুর মালিক ও ব্যবসায়ীদের নিরাপত্তা এবং নির্বিঘ্নে পশু বেচা-কেনায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সজাগ রয়েছেন বলে জানান মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ১১ ঘন্টা ১৯ মিনিট আগে