বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

কলমাকান্দায় নাজিরপুরে ঐতিহাসিক যুদ্ধ দিবস পালিত

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 26-07-2023 10:55:04 am



মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা


আজ বুধবার (২৬ জুলাই) নেত্রকোণা জেলার কলমাকান্দায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত হয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময় ১৯৭১ সালের ২৬ জুলাই উপজেলার কলমাকান্দার নাজিরপুরে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন সাত বীর মুক্তিযোদ্ধা।


এরপর থেকে প্রতি বছর ২৬ জুলাই শহীদদের স্মরণে যথাযথ মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালিত হয়ে আসছে। ঐতিহাসিক দিবসটি স্মরণে প্রথমে নাজিরপুর শহীদ স্মৃতিস্তম্ভে  পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন ও লেঙ্গুরা ইউনিয়নের ফুলবাড়িয়া শহীদদের কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে লেঙ্গুরা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


স্মৃতিস্তম্ভ ও কবর স্থানে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ উদ্দিন খান খসরু এমপি,নেত্রকোণা-১ (দূর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য মানু মহুমদার এমপি,সংরক্ষিত আসনের  মহিলা সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, সাবেক এমপি ছবি বিশ্বাস, নারী নেত্রী ক্যামেলিয়া মজুমদার, নেত্রকোণা জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার ফয়েজ আহম্মেদ, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট অসিত কুমার সরকার, কলমাকান্দা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট শামসুর রহমান লিটন, কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন, উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান,  বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান লাল মিয়া,আব্দুল জব্বার, নুরুল ইসলাম প্রমুখ।


এছাড়াও জেলার মুক্তিযোদ্ধা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


শহীদ মুক্তিযোদ্ধারা হলেন, আব্দুল আজিজ (নেত্রকোণা), মোঃ ফজলুল হক(নেত্রকোণা),  মোঃ ইয়ার মাহমুদ(মুক্তাগাছা), ভবতোষ চন্দ্র দাস(মুক্তাগাছা), নুরুজ্জামান( মুক্তাগাছা),দ্বিজেন্দ্র চন্দ্র বিশ্বাস(মুক্তাগাছা) ও মোঃ জামাল উদ্দিন ( জামালপুর)। ১৯৭১  সালের ২৭ জুলাই সন্ধ্যায় বাংলাদেশ সীমান্ত পিলার নং ১১৭২ সংলগ্ন ফুলবাড়িয়া নামক স্থানে তাঁদের সমাহিত করা হয়। বর্তমানে সাত শহীদের মাজার নামে স্থানটি পরিচিত। প্রতি বছর জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও জেলা উপজেলা প্রশাসন যথাযোগ্য মর্যাদায় বিশেষ গুরুত্ব সহকারে দিবসটি পালন করে আসছে।

Tag
আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ১৪ ঘন্টা ২০ মিনিট আগে