বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের দেশসেরা রিপোর্টার লক্ষ্মীপুরের আব্বাছ হোসেন

বেসরকারি টেলিভিশন ইনডিপেনডেন্ট টিভির একযুগ পূর্তিতে ৬৪ জেলার প্রতিনিধিদের মধ্যে দেশসেরা দশজনকে নির্বাচন করা হয়েছে। এই ১০ জনের তালিকায় ১ম স্থান অর্জন করেছেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আব্বাছ হোসেন। এসময় সেরা প্রতিনিধিদের হাতে এক্সিলেন্ট এওয়ার্ড-২০২৩ এর সম্মাননা ক্রেষ্ট, সার্টিফিকেট ও সম্মানীর চেক তুলে দেন ইনডিপেনডেন্ট টিভির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বেক্সিমকোর এমডি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হক পাপন এমপি। শুক্রবার সন্ধ্যায় ইনডিপেনডেন্ট টিভির প্রধান কার্যালয়ে এই পুরস্কার দেয়া হয়।


পরে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বেক্সিমকোর এমডি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হক পাপন এমপিসহ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে ১ যুগপূর্তিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এরপর চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান উপভোগ করেন প্রতিষ্ঠানের কর্মরত ও আগত অতিথিরা।

এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও সিইও এম সামসুর রহমান, হেড অব নিউজ মামুন আবদুল্লাহ, বার্তা সম্পাদক আশিস সৈকত ও ন্যাশনাল ডেস্ক ইনচার্জ নজরুল ইসলাম তমালসহ প্রতিষ্ঠানের বিভিন্নস্তরের কর্মকর্তারা।


এর আগেও ইনডিপেনডেন্ট টিভির দেশসেরা রিপোর্টার হন আব্বাছ হোসেন। এর বাহিরেও সাংবাদিক আব্বাছ হোসেন অনুসন্ধানী সাংবাদিকতাসহ নানা ক্ষেত্রে একাধিক পুরস্কার পান। আব্বাছ হোসেন ইনডিপেনডেন্ট টিভি ছাড়াও দৈনিক আজকের পত্রিকা,রেডিও টুডে,নিউজটুডের জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘ একযুগের বেশি সময় সুনামের সহিত কাজ করছেন। এদিকে দেশসেরা রিপোর্টার নির্বাচিত হওয়ায় সাংবাদিক আব্বাছ হোসেনকে জেলা কর্মরত সাংবাদিক,সুশীল সমাজ,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


সাংবাদিক আব্বাছ হোসেন জানান, সততা ও কর্মের মাধ্যমে সফলতা আসবেই। সেটার জন্য ধর্য্য ও অপেক্ষা করতে হবে। সাংবাদিকতা একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে। সাংবাদিকতা করতে গিয়ে আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র ও হুমকির মুখে পড়তে হয়েছে। এসব ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে যাচ্ছি ও এখনও তা অব্যাহত রাখছি।এনিয়ে দুইবার ইনডিপেনডেন্ট টিভির দেশসেরা রির্পোটার হলাম। এদিনটির কথা কখনই ভূলতে পারবোনা, এজন্য আমি আমার প্রিয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে সবার কাছে দোয়া চাই, পরবর্তীতেও যেন এই ধারা অব্যহত রাখতে পারি।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ৭ ঘন্টা ৯ মিনিট আগে