বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী লাঙ্গল-জায়ালের চাষাবাদ

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 04-08-2023 04:55:25 am




মোঃ ফরমান উল্লাহ,ভ্রাম্যমান সংবাদদাতা


হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী লাঙ্গল-জোয়াল আর গরু দিয়ে চাষাবাদ।  বর্তমান আধুনিক যন্ত্রপাতির যুগে একান্তই বেমানান লাঙ্গল-জোয়াল আর গরু দিয়ে চাষাবাদ করা। একটা সময় ছিল যখন চাষাবাদের জন্য লাঙ্গল-জোয়াল আর গরু ছিল একমাত্রা ভরসা। 


সেই কাকডাকা ভোরে কৃষক লাঙ্গল-জোয়াল কাঁধে নিয় মাঠে চলে যেতো জমিতে হালচাষ করার জন্য। বাড়ি থেকে পান্তা আর কাঁচা মরিচ দিয়ে নাস্তা নিয়ে যাওয়া হতো মাঠে।  এখন লাঙ্গল-জোয়ালও নেই আর ঐতিহ্যবাহী পান্তা আর কাঁচা মরিচের নাস্তাও নেই।

বর্তমানে চাষাবাদের জন্য আবিষ্কৃত হয়েছে অত্যাধুনিক যন্ত্র ট্রাক্টর, পাওয়ারটিলায়, হারভেস্টিং মেশিন আরো কত কি। এসব আধুনিক যন্ত্রপাতির সাথে পাল্লা দিয়ে টিকতে না পেরে লাঙ্গল-জোয়ালের হয়তো ঠাঁই হবে যাদুঘরে।  এখনও বাংলার কতিপয় কৃষক পূর্ব পুরুষদের ঐতিহ্য লাঙ্গল -জোয়াল  দিয়ে চাষাবাদ ধরে রাখার চেস্টা করছেন।


৯০ দশকের দিকেও মানুষ আধুনিক এই কলের লাঙ্গলের কথা কল্পনাও করে নি। এখন চাষাবাদে শুধু ইঞ্জিল চালিত লাঙ্গলই নয় ফসল কাটার জন্য আবিষ্কৃত হয়ে অত্যাধুনিক হারভেস্টিং মেশিনও।

আর কিছুদিন পর হয়তো বর্তমান প্রজন্ম ভুলেই যাবে লাঙ্গল-জোয়াল আর গরু দিয়ে চাষাবাদের কথা।


 আগেকার দিনে কৃষক বাড়িতে গরু পোষত মূলত চাষাবাদ করার জন্য। প্রত্যেক কৃষকের ঘরে ছিল গোলাভরা ধান আর গোয়ালভরা গরু। বর্তমানে এখন আর দেখাই যায় না। এখন গরু পোষে ব্যবসায়িক উদ্দেশ্য।  কৃষাণীরা নিজের ঘরের গোলার ধান নিজেরাই সিদ্ধ করে নিজেরাই চাউল তৈরি করতো। বর্তমানে নিজের গোলার ধান বিক্রি করে বাজার থেকে বস্তা ভর্তি চাউল কিনে আনে আর তা খেয়ে পরিবারের প্রায় সবাই কোন না কোন রোগে আক্রান্ত হচ্ছে।


এখন ডাক্তারের নিকট চিকিৎসার জন্য গেলে অনেক সময় উপদেশ দেন ঢেঁকি ছাঁটা চাউলের ভাত খেতে।  কিন্তু কোথায় পাবে সেই ঢেঁকি ছাঁটা চাউল। চাউল তৈরীর জন্য ও রয়েছে আত্যাধুনিক যন্ত্রপাতি। 


আর আধুনিক যুগে অত্যাধুনি যন্ত্রপাতির সাথে লড়াই করে টিকতে না পেরে হারিয়ে যাচ্ছে হাজারো বছরের ঐতিহ্য লাঙ্গল-জোয়াল আর গরু মহিষের চাষাবাদ।

Tag
আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ১৪ ঘন্টা ২৪ মিনিট আগে