বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

যশোর শিক্ষা বোর্ডে এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪৩ হাজার শিক্ষার্থীর

Jakir Hossain ( Contributor )

প্রকাশের সময়: 08-08-2023 05:13:21 am

এসএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছে যশোর শিক্ষা বোর্ডের ৪৩ হাজার ৪০৩ জন শিক্ষার্থী।

সোমবার (৭ আগস্ট) যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ডা. বিশ্বাস শাহীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের আবেদন যাচাই-বাছাই করে ২৮ আগস্ট ফল প্রকাশ করা হবে।.


যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল ২৮ জুলাই। চলতি বছর যশোর বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এক লাখ ৫৫ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ২১ হাজার ৫৪৬ জন পরীক্ষার্থী ফেল করেছে। এছাড়া অনেক শিক্ষার্থী পাস করলেও কাঙ্ক্ষিত ফল পায়নি। এসব শিক্ষার্থীরা খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদনের সুযোগ পেয়েছ। ২৯ জুলাই থেকে খাতা পুনঃনিরীক্ষার আবেদন শুরু হয় এবং ৪ আগস্ট শেষ হয়।


যশোর শিক্ষা বোর্ডে এবার এসএসসিতে পাশের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। এ বছর বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ১৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৬১৭ শিক্ষার্থী। গতবছর পাসের হার ছিল ৯৫ দশমিক ১৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৩০ হাজার ৮৯২ জন।


তবে বোর্ড কর্তৃপক্ষ বলছে, করোনাকালে সংক্ষিপ্ত সিলেবাস, কম সময়ে কম নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছিল। এবার পূর্ণ সিলেবাসে সব বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা হয়েছে। এ কারণে করোনাকালের আগে স্বাভাবিক সময়ের ফলাফলের কাছাকাছি ফল অর্জিত হয়েছে।

আরও খবর