গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ১০ জন আটক, কাটারসহ সরঞ্জাম জব্দ নিয়ামতপুরে ২ জন শিশু সহ চারজন জবাই গোয়ালন্দে প্রতিরোধ যুদ্ধ ও গনহত্যা দিবস পালিত, অর্থাভাবে থেমে আছে ভাস্কর্য নির্মান কাজ বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষা শুরু, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত অভয়নগর সারের দোকানে মিলল হাজার লিটার জ্বালানি তেল সাতক্ষীরার হাজীপুরে ঘের শ্রমিকের করুণ মৃত্যু ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা চৌদ্দগ্রাম বিএনপি'র জগন্নাথদীঘি স্বেচ্ছাসেবকদলের ২ নেতার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অপতথ্য ও সাইবার ক্রাইম প্রতিরোধে আলোচনা সভা ইসলামপুর পৌর শহরের ড্রেন পরিচ্ছন্ন কাজ পৌর প্রশাসকের পরিদর্শন সুন্দরবনে বনবিভাগের অভিযানে হরিণ শিকারের ফাঁদ উদ্ধার মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে রাজগঞ্জে পুলিশ-জনতা সংহতি সমাবেশ মাদারীপুরে তেলবাহী ট্রাকে ডাকাতির মামলায় গ্রেপ্তার ২ আশাশুনিতে খাল দখলের অপপ্রচারের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের সংবাদ সম্মেলন ‎মোংলায় ইজিবাইক চাপায় স্কুলছাত্রী নিহত ক্ষেতলালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন সাতক্ষীরায় কলারোয়ার পুত্রবধূ তুলি

কুড়িগ্রামে ৪০টি বাইসাইকেলসহ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার


কুড়িগ্রামে আন্তঃজেলা বাইসাইকেল চোর চক্রের সক্রিয় ২ জন কুখ্যাত চোরকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মজুদকৃত চোরাই চল্লিশটি বাইসাইকেলও উদ্ধার করা হয়। 


গ্রেপ্তারকৃতরা হলেন পৌরসভা এলাকার সওদাগর পাড়ার মোঃ কফসার আলী (৬০) ও ভেলাকোপা ব্যাপারী পাড়ার মোঃ শফিকুল ইসলাম(২৯)।


জানা গেছে, জেলা শহরের ঈদগাহ মাঠ এলাকা থেকে গত ২৩ সেপ্টেম্বর একটি সাইকেল হারিয়ে যাওয়ার অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে পুলিশ। 


পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে, চোরাই বাইসাইকেল উদ্ধার অভিযান পরিচালিত হয়। 

এসময় কফসার আলীর বাসতবাড়ি থেকে বাদীর চুরি যাওয়া ০২ টি বাইসাইকেল সহ আরো ১৮ টি বাইসাইকেল ও প্রায় ২০ টি খন্ডিত বাইসাইকেল সর্বমোট ৪০ টি বাইসাইকেল উদ্ধার হয়। 

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহারিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 



আরও খবর