বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

ইসলামপুর থানার নবাগত ওসি শ্রী সুমন তালুকদার

জামালপুরের ইসলামপুর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছে সুমন তালুকদার। তিনি সনাতন তথা হিন্দু ধর্মে দীক্ষিত।

গত বৃহস্পতিবার (৩১ আগষ্ট) বিকেলে সুমন তালুকদার ইসলামপুর থানায় যোগদান করেন। এর আগে তিনি ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ে কর্মরত ছিলেন। মুহাম্মদ মাজেদুর রহমানের স্থলাভিষিক্ত হন সুমন তালুকদার।

উল্লেখ্য, গত বুধবার (৩০ আগষ্ট) দুপুরে ঊর্ধ্বতন কর্মকর্তাকে তদন্তকাজে অসহযোগিতার দায়ে মুহাম্মাদ মাজেদুর রহমানকে আকস্মিকভাবে জামালপুর জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। যদিও জামালপুর পুলিশ সুপার কার্যালয় থেকে জারি করা এক পরিপত্রে প্রশাসনিক কারণে তাঁকে পুলিশ লাইনসে সংযুক্ত করার বিষয়টি উল্লেখ করা হয়।

ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ের এসপি (অপারেশন) খোন্দকার নজমুল হাসান গত ৩০ আগষ্ট সকালে পুলিশের বিরুদ্ধে আনীত পুরোনো একটি অভিযোগের তদন্তে ইসলামপুর থানায় আসেন। এ সময় তাঁকে অসহযোগিতা করায় তাৎক্ষণিক ওসি মুহাম্মদ মাজেদুর রহমানকে পুলিশ লাইনসে সংযুক্ত করার আদেশ দেন এসপি মো. কামরুজ্জামান।

ইসলামপুর থানার ওসি (তদন্ত) মো. আনছার উদ্দিন বলেন, 'থানায় নতুন ওসি স্যার এসেছেন। আমি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ওসির দায়িত্ব পালন করে আসছিলাম। নবাগত ওসি স্যারকে দায়িত্ব বুঝে দিয়েছি। সুমন তালুকদার স্যার ওসি হিসেবে দায়িত্ব পালন করতে শুরু করেছেন।'

আরও খবর