বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

ইসলামপুর উপজেলা যুবলীগ : হারুন চেয়ারম্যান সভাপতি, কাউন্সিলর মোহন মিয়া সাধারণ সম্পাদক

জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী যুবলীগের কমিটি অনুমোদন করা হয়েছে। এতে গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেকে চেয়ারম্যান শেখ মোহাম্মদ হারুনুর রশীদকে সভাপতি এবং পৌর কাউন্সিলর মো. মোহন মিয়াকে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাতে জামালপুর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু এবং সাধারণ সম্পাদক ফারহান আহমেদের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জেলা যুবলীগের দলীয় প্যাডে উল্লেখ করা হয়েছে, ইসলামপুর উপজেলা আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন গত ৮ জুলাই অনুষ্ঠিত হয়। আংশিক কমিটি অনুমোদন দেওয়া হলো।

কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেতে কেন্দ্রে জোর লবিং ও তদবির চালিয়ে যাচ্ছেন পদপ্রত্যাশীরা। দায়িত্বশীল নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে অংশ নিচ্ছেন দলীয় প্রতিটি কর্মকাণ্ডে। উপজেলা যুবলীগের কর্মী-সমর্থকদের আশা– দ্রুতই তাঁদের একটি সুন্দর কমিটি উপহার দেবেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

খোঁজ নিয়ে জানা গেছে, ৭ বছর পর গত ৮ জুলাই পৌর শহরস্থ জনতা মাঠে অনুষ্ঠিত হয় উপজেলা যুবলীগের ত্রিবার্ষিকী সম্মেলন। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সম্মেলন উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু। উপজেলা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক খান দুলাল এমপি, সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা। তবে সম্মেলনে যোগ দেননি জেলা আওয়ামী লীগের নেতা বা কোনো প্রতিনিধি। 

সম্মেলনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে। এ সময় সভাপতি পদে ৮ এবং সাধারণ সম্পাদক পদে ৬ পদপ্রত্যাশী তাঁদের জীবনবৃত্তান্ত জমা দেন। এরপরই শুরু হয় নানা আলোচনা। যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কে হচ্ছেন– এ নিয়ে জল্পনাকল্পনা চলে জেলা যুবলীগ, আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী এবং সচেতন নাগরিক সমাজে। 

উপজেলা যুবলীগের সভাপতি পদে সদ্য দায়িত্বপ্রাপ্ত শেখ মোহাম্মদ হারুনুর রশীদ এর আগে উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক পদে এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্বপ্রাপ্ত মোহন মিয়া উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক পদে আসীন ছিলেন। 

উপজেলা যুবলীগের নবাগত সাধারণ সম্পাদক মো. মোহন মিয়া বলেন, 'আপাতত সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন সামনে। তাই যাচাই-বাচাই করেই পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে।

উপজেলা যুবলীগের সভাপতি পদে সদ্য দায়িত্বপ্রাপ্ত শেখ মোহাম্মদ হারুনুর রশীদ বলেন, 'এখানকার যুবলীগ হবে অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী এবং সুসংগঠিত। 





আরও খবর