বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

"জার্নাল অব নজরুল ইউনিভার্সিটি" প্রকাশিত হলো

 জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘জার্নাল অব নজরুল ইউনিভার্সিটি’ ভলিউম ৯, সংখ্যা ১ ও ২ (জুলাই ২০২২-জুন ২০২৩) প্রকাশিত হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে অনুষ্ঠিত জার্নাল সম্পাদকীয় বোর্ডের এক সভায় জার্নালটি প্রকাশ করেন জার্নালের সম্পাদক নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। এই সময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান। 


সভায় সম্পাদনা পরিষদের সদস্য প্রফেসর ড. তুষার কান্তি সাহা, প্রফেসর ড. মো. তারিকুল ইসলাম, মো. শাহনেওয়াজ খান, রায়হানা আক্তার, ড. শেখ মেহেদী হাসান, ড. কল্পনা হেনা রুমি, নগরবাসী বর্মণ (পার্থ), কাজী মো. সাহিদুজ্জামান, মো. আহসান কবীর ও ড. মো. নুরুজ্জামান খাঁন উপস্থিত ছিলেন।


জার্নালে এবারের সংখ্যায় যাঁদের প্রবন্ধ প্রকাশিত হয়েছে তারা হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফাহমিদা সুলতানা তানজী, আইডিয়াল স্কুল ও কলেজের প্রভাষক শামীমা নাসরীন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের গবেষণা সহকারী (২০২০-২১ শিক্ষাবর্ষ) প্রদিতি রাউত প্রমা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফারজানা আফরীন রূপা, নজরুল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক দ্রাবিড় সৈকত, নজরুল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রায়হানা আক্তার ও ফারজানা খানম, প্রাইম ইউনিভার্সিটির অধ্যাপক মোহাম্মদ আরশাদ আলী, চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জয়নাব তাবাস্সুম বানু, নজরুল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. প্রহল্লাদ চন্দ্র দাস, এফসিএমএ ও মো. রবিউল আওয়াল, সহকারী অধ্যাপক উম্মে ফারহানা, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. ফখরুল ইসলাম, প্রভাষক বরুণ চন্দ্ররায়, মো. রিফাত-উর-রহমান, নজরুল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. নাহিদুল ইসলাম ও মো. মিনহাজ উদ্দিন, সহযোগী অধ্যাপক মো. হাবিবুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রুমানা রহমান ও স্নাতক শিক্ষার্থী টি. এম. রাফাত রহমান ও সিলেট লিডিং ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক তৌহিদা সুলতানা।


উল্লেখ্য, প্রকাশিত জার্নালটির মূল্য পাঁচশত টাকা, শিক্ষার্থীদের জন্য তিনশত টাকা। বিদেশিদের জন্য ১২ ইউএস ডলার। এটির হার্ড কপি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে সংগ্রহ করা যাবে। এ ছাড়া অনলাইনে এটি আপলোড করা হয়েছে। https://jkkniu.edu.bd/journals/ - এ লিঙ্কে প্রবেশ করে সফ্ট কপি দেখতে পাওয়া যাবে।

আরও খবর



6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২৩ দিন ৪ ঘন্টা ৪০ মিনিট আগে