বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

শার্শা ‘পল্লী সঞ্চয় ব্যাংকের’ ৩৭ লাখ টাকা নিয়ে পালিয়েছে মাঠ পরিদর্শক আরিফুজ্জামান

শার্শা ‘পল্লী সঞ্চয় ব্যাংকের’ ৩৭ লাখ টাকা নিয়ে পালিয়েছে মাঠ পরিদর্শক আরিফুজ্জামান




যশোরের শার্শা উপজেলা ‘পল্লী সঞ্চয় ব্যাংক’ এর অনিয়ম দূর্নীতি ও অব্যবস্থাপনার কারনে ৩৭ লাখ টাকা আত্মসাৎ করে পালিয়েছে মাঠ পরিদর্শক আরিফুজ্জামান। মাঠ পরিদর্শক আরিফুজ্জামান শার্শা সদর ইউনিয়নের ১৭টি সমিতিরি তদারকির দায়িত্বে ছিলেন। সমিতির সদস্যদের ঋণ দেওয়া, ঋণের কিস্তি নিয়মিত আদায় করা ছিল তার মুল দায়িত্ব। সমিতির সাধারণ সদস্যদের নিকট আরিফুজ্জামানের অত্যাধিক বিশ্বস্ততার কারনে ১৭টি সমিতির প্রায় ৮০ ভাগ গ্রাহকের ঋণ গ্রহনের পাশ বই আরিফুজ্জামান কৌশলে নিয়ে কাছে রাখে এবং বলতেন কোন সমস্যা নেই বই আমার কাছে আছে। এ ভাবে তিনি বিভিন্ন গ্রাহকের কাছ থেকে আদায়কৃত ৩৭ লাখ টাকা আত্মসাৎ করে লাপাত্তা হয়ে গেছেন। গ্রাহকের পাশ বই এর হদিস না পাওয়ায় গ্রাহকদের গুনতে হচ্ছে অতিরিক্ত কিস্তির টাকা।


শার্শার নারায়নপুর গ্রামের সমিতির সদস্য সাইদুল ইসলাম বলেন, আমি যে ২০ হাজার টাকা কিস্তি জমা দিয়েছি। কিন্তু সে টাকা অফিসে জমা না দিয়ে আরিফুজ্জামান আত্মস্বাত করেছে। 


শার্শা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখার ব্যবস্থাপক সালমা খাতুন জানান, তৎকালিন সময় ব্র্যাঞ্চ ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন আশরাফুল আলম। তিনি এ ঘটনার পর অন্যাত্র বদলী হয়ে গেছেন। বিষয়টি জানার পর আরিফুজ্জামানকে কতৃপক্ষ হেড অফিসে বদলী করে। কিন্তু সে সেখানে যোগদান করেনি। পরে এ ব্যাপারে ফৌজদারী কার্য বিধি আইনে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। যার সিআর নং- ২০/২৩। মামলাটি যশোর সিআইডি অফিসে তদন্তাধীন রয়েছে। 


বিষয়টি নিশ্চিত করে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল বলেন, শার্শা পল্লী সঞ্চয় ব্যাংকের এ ধরনের একটি ঘটনা আমি শুনেছি। তবে টাকা আত্মস্বাত কারীর বিরুদ্ধে মামলা হয়েছে।

আরও খবর