বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

লোহাগড়ায় মশার কয়েলে গোয়াল ঘরে আগুন, পাঁচটি গরু ও দুইটি ঘর পুড়ে ছাই

পুড়ে যাওয়া গরু ও গোয়াল ঘর



নড়াইলের লোহাগড়ায় গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা গ্রামের ভ্যানচালক রেজাউল সরদারের (৫০) বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

গরুর মালিক রেজাউল সরদার জানান, রাতে মশার উপদ্রব থেকে গরুকে বাচানোর জন্য প্রতিদিনের ন্যায় গোয়ালঘরে মশার কয়েল জালিয়ে রাখি। 

 রাত ৩ টার দিকে হঠাৎ করে গরুর ডাক শুনে আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি আমার গোয়াল ঘরে আগুন জ্বলছে। আমার চিৎকারে প্রতিবেশীরা এসে অনেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু এরই মধ্যে গোয়ালে থাকা পাঁচটি গরু এবং দুইটি ঘর পুড় গেছে। আগুনে আমার প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। 

লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গরুর মালিক  রেজাউল সরদারের পাঁচটি গরু পুড়ে মারা গেছে এবং দুইটি ঘর পুড় গেছে। এতে তাঁর প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।ক্ষতিগ্রস্থ রেজাউল সরদারকে সব ধরণের সহযোগিতা করার চেষ্টা করব।

আরও খবর