বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার অংশ ঘোষণা পুতিনের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-09-2022 03:42:23 pm

সংগৃহীত ছবি


বিতর্কিত গণভোটের পর ইউক্রেনের চার অঞ্চল খেরসন, জাপোরিঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্ককে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় শুক্রবার (৩০ সেপ্টেম্বর) মস্কোর ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন। অঞ্চলগুলোকে সব ধরনের রাষ্ট্রীয় প্রক্রিয়া মেনে পুরোপুরি অন্তর্ভুক্ত করতে আগামী ৪ অক্টোবর পর্যন্ত সময় লাগতে পারে।



যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।


পুতিন তার ভাষণে দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়ার গণভোটের ফলাফলের দিকে ইঙ্গিত করে বলেন, ‘ফলাফল প্রকাশিত হয়েছে এবং আপনারা জানেন ফলাফল কী? জনগণ তাদের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটিয়েছে এবং এটি একটি নির্ধারণী ঘোষণা।’


তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত যে, ফেডারেল অ্যাসেম্বলি রাশিয়ান ফেডারেশনের চারটি নতুন অঞ্চলকে সংযুক্তির বিষয়টি অনুমোদন করবে। কারণ এটি লাখ লাখ মানুষের ইচ্ছা।’


এ সময় অনুষ্ঠানে উপস্থিতরা করতালি দিয়ে পুতিনের বক্তব্যকে স্বাগত জানান।


পুতিন তার ভাষণে ইউক্রেনের প্রতি অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, ‘যে যুদ্ধ তারা ২০১৪ সালে শুরু করেছিল, সেই যুদ্ধ বন্ধে কিয়েভকে অবশ্যই আলোচনার টেবিলে ফিরে আসতে হবে। আমরা এর জন্য পথ খোলা রেখেছি এবং আমরা এটি বহুবার বলেছি।’


তিনি বলেন, ‘ইউক্রেন কর্তৃপক্ষকে অবশ্যই জনগণের ইচ্ছার অভিব্যক্তিকে সম্মান করতে হবে।’ এ সময় তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সমস্ত শক্তি ব্যবহার করে আমাদের ভূমি রক্ষা করব এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, আমরা সবকিছুই করব।’


সম্প্রতি ইউক্রেনের চারটি অঞ্চল গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে সংযুক্ত হওয়ার বিষয়ে রায় দেয়। এসব অঞ্চলের নিরাপত্তার বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘রাশিয়া ইউক্রেনের চারটি অঞ্চলকে যুক্ত করার অংশ হিসেবে এমন কিছু এলাকাকে রাশিয়ার সঙ্গে যুক্ত করবে, যা এখনও রাশিয়ার সৈন্যদের নিয়ন্ত্রণে আসেনি। এসব অঞ্চলের ওপর হামলা রাশিয়ার ওপর হামলা বলেই বিবেচিত হবে।’


এদিকে ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার অঙ্গীভূত করার সিদ্ধান্তকে স্বীকৃতি না দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই সিদ্ধান্তকে ইউক্রেনের স্বাধীনতার চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে সংস্থাটি। 


জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও নিউ ইয়র্ক সিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, চার অঞ্চলের রাশিয়ার সঙ্গে সংযুক্তির কোনো আইনি ভিত্তি নেই।


এদিকে বুধবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, রাশিয়া ইউক্রেনের নতুন এলাকা সংযুক্ত করলে দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেয়া হবে। এর আগে গণভোটকে ‘ছদ্মভোট’ হিসেবে অভিহিত করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটি কখনোই ওই অঞ্চলগুলোর রাশিয়ায় অন্তর্ভুক্তিকে স্বীকৃতি দিবে না বলেও মন্তব্য করেন তিনি। 


আরও খবর

6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

৬ দিন ১৮ ঘন্টা ৫০ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২০ দিন ১২ ঘন্টা ৫২ মিনিট আগে