দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন ঝিনাইগাতীতে নবনির্বাচিত এমপির সাথে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা বগুড়ায় তিন মাদক কারবারির জেল-জরিমানা রায়পুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, আহত ৭ রায়পুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, আহত ৭ উৎসর্গ ফাউন্ডেশন পলাশ উপজেলা শাখার উদ্যোগে বিনা মূল্যে ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি বাড়িতে আগুন, ঘরের মেঝে থেকে ‌স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার ঘাটাইলে সড়ক দূর্ঘটনায় গোপালপুরের দুজন নিহত ঝিনাইগাতীতে কারিতাস সীডস প্রকল্পের আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শায় ৪ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুলিয়ারচর মাদক বিরোধী অভিযানে দুই কেজি গাঁজা সহ একজন আটক দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়ার যাত্রা শুরু: উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশব্যাপী হাম-রুবেলার টিকাদান শুরু : লক্ষ্যমাত্রা ১ কোটি ৮০ লাখ শিশু সাতক্ষীরা সরকারি কলেজে সংরক্ষিত এলাকায় প্রবেশ নিয়ে প্রশ্ন শিক্ষা প্রতিষ্ঠানেও চলবে টিকাদান লালপুরে অবৈধ মাটি খননের অপরাধে দুই লক্ষ টাকা জরিমানা কচুয়ায় রাগদৈল ইমাম মেমোরিয়াল দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা প্রবাসীর ২০ লাখ টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে স্ত্রী উধাও: নিখোঁজ ৮ বছরের শিশু সকাল ৯টার মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস অদম্য ইচ্ছাশক্তির জোরেই মোহাম্মদ হোসাইন ও মঈনুদ্দীন আইনজীবী

নোয়াখালীতে গাঁজা রাখার দায়ে যুবকের ৩ মাসের কারাদন্ড

নোয়াখালীতে গাঁজা রাখার দায়ে যুবকের ৩ মাসের কারাদন্ড



নোয়াখালীতে গাঁজা রাখার দায়ে যুবকের ৩ মাসের কারাদন্ড


রিপন মজুমদার বেগমগঞ্জ উপজেলা নোয়াখালী


নোয়াখালীর কোম্পানীগঞ্জে গাঁজা বিক্রির দায়ে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  একই সঙ্গে তাকে ১হাজার টাকা জরিমানা করা হয়।


দন্ডপ্রাপ্ত জসিম উদ্দিন (৪৪) উপজেলার বসুরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মরনীর বাড়ির  রসুল আমিনের ছেলে।


বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের মরনীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস এ অভিযান পরিচালনা করেন।


খোঁজ নিয়ে জানা যায়, জসিম বসুরহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নিজ ঘরে গাঁজা রেখে মাদক কারবার করে আসছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তার বসত ঘরে সহকারী কমিশনার (ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিয়াস চন্দ্র দাসের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নোয়াখালী সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদের তত্ত্বাবধানে অভিযান চালানো হয়। অভিযানে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাকে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৩ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।  পরে আসামিকে নোয়াখালী জেলা কারাগারে প্রেরণ করা হয়।

আরও খবর