লক্ষ্মীপুরের রায়পুরে জমির মালিকানা ও দখল নিয়ে হামলা ও সংঘর্ষে গর্ববতি নারীসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। এ সময় দিনমজুরের বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। অসহায় পরিবারটি আতংকে রয়েছে।
সোমবার দুপুরে (২০ এপ্রিল) রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের লামছড়ি এলাকায় খাঁন বাড়ীতে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রায়পুরের লামছড়ি গ্রামে গত ৭ বছর ধরে দিনমজুর মোশারফ হোসেন ও একই এলাকার বিল্লাল হোসেনের পরিবারের মধ্যে ওয়ারিশ ও ক্রয়কৃত প্রায় ২৫ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
সোমবার দুপুরে বিল্লাল হোসেন ও তাঁর সহযোগীরা ওই জমির একটি অংশ জোরপূর্বক দখল করে চারদিকে বাঁশের বেড়া দেন। এতে বাঁধা দেওয়ার আহত- দিনমজুর মোশারফ হোসেন (৬৮), তার স্ত্রী আলেয়া বেগম (৬২), পুত্রবধু ৭ মাসের গর্ভবতি শিমু- (২১) ও দিনমজুর ছেলে ফয়সাল হোসেনকে (২৮) পিটিয়ে জখম করে, বিল্লাল হোসেনের নেতৃত্বে ১০-১২ জন বহিরাগত সশস্র লোকজন।
গ্রামবাসী জানান, অসহায় দিনমজুর মোশারফ হোসেনের জমি দখল নিতে তাদের বসতঘর হামলা, ভাংচুর ও লুটপাট করার হয়। এতে নারী-পুরুষসহ অন্তত ৮-১০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ক্ষতিগ্রস্থ্য মোশারফ হোসেন বলেন, ওয়ারিশ ও ক্রয়কৃত ২৫ শতাং জমি নিয়ে ৭ বছর বিরোধ। বর্তমানে ওই জমি বিল্লাল হোসেন দখল করে বাড়িঘর ভাঙচুর করে, আমার পরিবারের ৫ জনকে পিটিয়েছে। আমি বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছি।
তবে অভিযোগ অস্বীকার করে বিল্লাল হোসেন বলেন, মোশারফ সহ তার কয়েকজন লোক নিয়ে আমার লোকজনকে পিটিয়েছে। তারা অপরাধ করে এবং আইন হাতে তুলে নিয়ে এখন উল্টাপাল্টা অভিযোগ করে বেড়াচ্ছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, জমিজমাসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের বিরোধ আছে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এক পক্ষ লিখিত অভিযোগ করেছেন, তা তদন্ত করা হচ্ছে।
৪ মিনিট আগে
২ ঘন্টা ৫ মিনিট আগে
২ ঘন্টা ১১ মিনিট আগে
২ ঘন্টা ২৪ মিনিট আগে
২ ঘন্টা ৪৬ মিনিট আগে
২ ঘন্টা ৪৬ মিনিট আগে
২ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩ ঘন্টা ২ মিনিট আগে