দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন ঝিনাইগাতীতে নবনির্বাচিত এমপির সাথে দপ্তর প্রধানদের মতবিনিময় সভা বগুড়ায় তিন মাদক কারবারির জেল-জরিমানা রায়পুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, আহত ৭ রায়পুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, বসতবাড়ি ভাঙচুর, লুটপাট, আহত ৭ উৎসর্গ ফাউন্ডেশন পলাশ উপজেলা শাখার উদ্যোগে বিনা মূল্যে ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি বাড়িতে আগুন, ঘরের মেঝে থেকে ‌স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার ঘাটাইলে সড়ক দূর্ঘটনায় গোপালপুরের দুজন নিহত ঝিনাইগাতীতে কারিতাস সীডস প্রকল্পের আয়োজনে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত শার্শায় ৪ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুলিয়ারচর মাদক বিরোধী অভিযানে দুই কেজি গাঁজা সহ একজন আটক দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে বগুড়ার যাত্রা শুরু: উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশব্যাপী হাম-রুবেলার টিকাদান শুরু : লক্ষ্যমাত্রা ১ কোটি ৮০ লাখ শিশু সাতক্ষীরা সরকারি কলেজে সংরক্ষিত এলাকায় প্রবেশ নিয়ে প্রশ্ন শিক্ষা প্রতিষ্ঠানেও চলবে টিকাদান লালপুরে অবৈধ মাটি খননের অপরাধে দুই লক্ষ টাকা জরিমানা কচুয়ায় রাগদৈল ইমাম মেমোরিয়াল দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা প্রবাসীর ২০ লাখ টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে স্ত্রী উধাও: নিখোঁজ ৮ বছরের শিশু সকাল ৯টার মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস অদম্য ইচ্ছাশক্তির জোরেই মোহাম্মদ হোসাইন ও মঈনুদ্দীন আইনজীবী

দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন

 : দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। গতবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ৪২০ জন। এবারে ৫৬৬ জন পরীক্ষার্থী কমেছে। দিনাজপুর শিক্ষাবোর্ড প্রতিষ্ঠার পর এটি শিক্ষাবোর্ডের অধীনে ১৮তম এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার পর ২০০৯ সালে প্রথমবারের মতো বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।   

আগামী ২১ এপ্রিল, মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হবে। আর শেষ হবে আগামী ২০ মে ২০২৬ তারিখ। 

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন জানান, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এই শিক্ষাবোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার ২ হাজার ৮১০টি বিদ্যালয়ের ২৮৩টি পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৯২ জন এবং ছাত্রী ৮৯ হাজার ১৬২ জন। এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৩৭ হাজার ২৮৬, অনিয়মিত ৪৪ হাজার ৫৬৮ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ১৯০ জন।

বিজ্ঞান বিভাগে মোট ৯৯ হাজার ৬৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৫২ হাজার ৮৩১ জন ও ছাত্রী ৪৬ হাজার ৮৪০ জন। মানবিক বিভাগে ৮০ হাজার ২০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৮ হাজার ৫০৪ জন ও ছাত্রী ৪১ হাজার ৭০৪ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১ হাজার ৯৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১ হাজার ৩৫৭ জন ও ছাত্রী ৬১৮ জন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুহা. তৌহিদুল ইসলাম জানান, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বিগত দিনের মতো এবারও এরই এসএসসি পরীক্ষা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 

তিনি জানান, কেন্দ্রের প্রতিটি কক্ষে পরীক্ষার পরিস্থিতি কেন্দ্র সচিবের কক্ষ থেকে সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। পর্যবেক্ষণে কোনো ধরনের ত্রুটি পাওয়া গেলে, অপরাধী শিক্ষক বা পরীক্ষার্থীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা উপকরণ এবং প্রশ্নপত্র প্রেরণ করা হয়েছে।

তৌহিদুল ইসলাম আরো জানান, পরীক্ষা চলাকালীন শিক্ষা বোর্ডের নিজস্ব কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ৭টি ঝটিকা জরুরি ভিজেলেন্স টিম গঠন করা হয়েছে। গঠিত টিম পরীক্ষা চলাকালীন তাৎক্ষণিকভাবে যে কোনো পরীক্ষা কেন্দ্রে ঝটিকা অভিযান পরিচালনা করবে। 

প্রতিটি পরীক্ষা কেন্দ্রের বাইরে ২০০ গজের মধ্যে সাধারণের চলাচল নিষিদ্ধ করে প্রত্যেক জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনসাধারণকে সচেতন করা হয়েছে। পরীক্ষা চলাকালীন নিরাপত্তার দায়িত্বে পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।


Tag
আরও খবর