বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

বাহিনী দিয়ে পূজার নিরাপত্তা রক্ষা জাতির জন্য লজ্জা: জিএম কাদের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-10-2022 05:02:40 am

সংগৃহীত ছবি


◾ নিউজ ডেস্ক


আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে পূজার নিরাপত্তা রক্ষা জাতির জন্য লজ্জা বলে জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। আজ রোববার রাতে ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 


কাদের বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির হাজার বছরের ঐতিহ্য আছে আমাদের। একই মাঠে মসজিদ ও মন্দির আছে। কেউ কাউকে বিরক্ত করবে না এটাই আমাদের ঐতিহ্য। যেকোনো মূল্যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সমুন্নত রাখব। বাহিনী দিয়ে পূজার নিরাপত্তা রক্ষা জাতির জন্য লজ্জা। 


জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, গ্রামাঞ্চলের নিরীহ সংখ্যালঘু সম্প্রদায় এখনও হয়রানির শিকার হচ্ছেন। অনেকেই বড় বড় কথা বলেন, কিন্তু সংখ্যালঘুদের ওপর কারা নির্যাতন করে তা সবাই জানেন। আমরা সব সময়ই সংখ্যালঘুদের পাশে থাকব। 


সভায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, এ দেশে কোন সংখ্যালঘু নেই। আমরা সবাই ভাই ভাই। আমরা যেকোন মূল্যে সম্প্রীতির ঐতিহ্য রক্ষা করব। পাকিস্তানিদের প্রেতাত্মাদের ষড়যন্ত্র কখনোই সফল হবে না। বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্রের রোল মডেল। 


এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা শেরীফা কাদের, মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান আমির উদ্দিন ডালু, সাংগঠনিক সম্পাদক নির্মল দাস, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আজাহারুল ইসলাম সরকারসহ প্রমুখ।

আরও খবর