বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

নজর কেড়েছে সরোয়ারের খর্বাকৃতির গরু

খর্বাকৃতির গরু ‘ঝন্টু’ উৎসুক জনতার নজর কেড়েছে। দূর-দূরান্ত থেকে এঁড়েবাছুরটি এক নজরে দেখতে বাড়িতে ভীড় জমাচ্ছেন অনেকে। বাড়ির ছোট-বড় সবাই আদর করে নাম রেখেছে ঝন্টু। গরুটি স্বাভাবিক গরুর মতই খাওয়া-দাওয়া করে। কিন্তু এর উচ্চতা, লম্বা এমনকি ওজনে বৃদ্ধি পায়নি। ইতোমধ্যে বাছুরটি কিনতে চাচ্ছেন অনেকেই। এর দাম হাঁকানো হয়েছে সাড়ে ৫ লাখ টাকা।


গত রোজার ঈদের পরদিন যশোরের মণিরামপুরের খামারবাড়ি গ্রামের সরোয়ারের একটি গাভী এই এঁড়েবাছুরটি জন্ম দেয়। জন্মের সময় বাছুরটি স্বাভাবিকের তুলনায় আরও ছোট ছিল। প্রায় ৬ মাস বয়স হলেও ঝন্টুর উচ্চতা মাত্র ১৭ ইঞ্চি এবং লম্বা ৩১ ইঞ্চি। তবে ওজনে আনুমানিক ২০ কেজি হবে।


সরোয়ার হোসেন জানান, তার বাড়িতে তিনটি গাভী রয়েছে। স্থানীয় একজনের কাছ থেকে তিনটি গাভীর বীজ দেয়া হয়। এরমধ্যে দুইটি গাভী স্বাভাবিক বাচ্চার জন্ম দিলেও একটা গাভী খর্বাকৃতির বাছুরের জন্ম দেয়। দুই দিন আগে পাবনা জেলা থেকে কয়েকজন লোক বাড়িতে আসেন। তারা বাছুরটি কিনতে চান। তাদের কাছে সরোয়ার বাছুরটির দাম চান ৫ লাখ টাকা। কিন্ত তারা দেড় লাখ টাকা দিতে চাইলেও সরোয়ার বিক্রি করেননি।
গাভীর বীজ বিক্রয়কারী সাইফুল কবীর জানান, তিনি এডিএল (আমেরিকান ডেইরি লিমিটেড) কোম্পানির সিমেন (বীজ) বিক্রি করেন। সরোয়ারের তিন গাভীর জন্য এই সিমেন দেয়া হলেও একটি বামন (খর্বাকৃতির) এঁড়েবাছুর জন্ম নেয়।


উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায় জানান, জেনেটিক্যাল কারণে এমনটি হতে পারে। প্রসঙ্গত, ২০১৫ সালে গিনেজ রেকর্ডে ভারতের কেরালার ‘মানিক্যান’ গরুর উচ্চতা ছিল ২৪ ইঞ্চি এবং ওজন ছিল ৪০ কেজি। পরে বাংলাদেশের আশুলিয়ার একটি ফার্মে রাণী নামের গরুটি গিনেজ রেকর্ডে স্থান পায়।


এই গরুটির উচ্চতা ছিল ২০ ইঞ্চি এবং ওজন ছিল ২৬ কেজি। যে কারণে ঝন্টু নামের এই গরুটি গিনেজ রেকর্ডে স্থান পেতে পারে অনেকেই ধারণা করছেন।

আরও খবর