বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

যশোর জেলা পরিষদ নির্বাচন: ভোটের মাঠে ৫২ প্রার্থী

১৭ অক্টোবর যশোর জেলা পরিষদ নির্বাচন। চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ড ও সাধারণ ওয়ার্ডে মোট ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ২, আটটি সাধারণ ওয়ার্ডে ৪০ ও তিনটি সংরক্ষিত ওয়ার্ডে ১৩ জন প্রার্থী। তবে এখন প্রার্থী ৫২ জন।
চেয়ারম্যান পদে দুই প্রার্থী। আটটি সাধারণ ওয়ার্ডের ৪০ প্রার্থীর মধ্যে তিনটি ওয়ার্ডে চারজন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইফুজ্জামান পিকুল ‘ঘোড়া’ ও বিএলডিপি‘র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান কাজল ’আনারস’ প্রতীক পেয়েছেন।

সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ড শার্শা উপজেলায় ২ জন শহিদুল আলম (টিউবওয়েল) এবং সালেহ আহমেদ মিন্টু (তালা), ২ নম্বর ওয়ার্ড ঝিকরগাছা উপজেলায় ৪ জন ইকবাল আহমেদ (বৈদ্যুতিক পাখা), রফিকুল ইসলাম (টিউবওয়েল), ইমামুল হাবিব (তালা) এবং সুরত আলী (হাতি), ৩ নম্বর ওয়ার্ড  চৌগাছা উপজেলায় ৪ জন আসাদুল ইসলাম (বৈদ্যুতিক পাখা), আহসান হাবিব (তালা), কামরুজ্জামান ( টিউবওয়েল) এবং তৌহিদুর রহমান (হাতি), ৪ নম্বর ওয়ার্ড অভয়নগর উপজেলায় ৬ জন এম এম আজিমুদ্দিন (অটোরিক্সা), জিএম মনিরুজ্জামান (বৈদ্যুতিক পাখা), প্রদীপ দে (টিউবওয়েল), ফারাজী অশিকুল ইসলাম বাধন (তালা), আব্দুর রউফ মোল্ল্যা (হাতি) এবং শেখ মাহবুব উর রহমান (ঘুড়ি), ৫ নম্বর ওয়ার্ড  বাঘারপাড়া উপজেলায় ৪ জন ইউনুস আলী (হাতি), রাকিব হাসান (তালা) এবং সাইফুজ্জামান  চৌধরী (টিউবওয়েল), ৬ নম্বর ওয়ার্ড সদর উপজেলায় ৫ জন জবেদ আলী (হাতি), রাকিবুল আলম রাকিব (তালা), সোহেল রানা (টিউবওয়েল),  শেখ আব্দুল মতলেব (বৈদ্যুতিক পাখা) এবং শেখ ইমামুল কবির (ঘুড়ি), ৭ নম্বর ওয়ার্ড মণিরামপুর উপজেলায় ২ জন গৌতম চক্রবর্তী (হাতি) এবং শহিদুল ইসলাম (টিউবওয়েল) ও ৮ নম্বর ওয়ার্ড কেশবপুর উপজেলায় ৭ জনকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে তারা হলেন মহব্বত হোসেন (অটোরিক্সা), জাকির হোসেন (বৈদ্যুতক পাখা), নজরুল ইসলাম খান (ঘুড়ি), আজিজুল ইসলাম (হাতি), মাসুদুজ্জামান (উটপাখি), সাইদুর রহমান (টিউবওয়েল) এবং সোহরাব হোসেন (তালা)। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে সংরক্ষিত ১ ওয়ার্ড সদর, বাঘারপাড়া ও অভয়নগর আসনে ৮জন এর মধ্যে বিলকিস সুলতানা সাথী (টেলিফোন), মরিয়ম বেগম (বই), হাজেরা পারভিন (দোয়াত কলম), নাসিমা সুলতানা (হরিন), রেহেনা খাতুন (লাটিম), রাখী ব্যানার্জী (টেবিল ঘড়ি), লায়লা খাতুন (মাইক) এবং সান ই সাকিলা আফরোজ (ফুটবল) সংরক্ষিত ২ ওয়ার্ড  মণিরামপুর, কেশবপুর আসনে ৩ জন তাসরিন সুলতানা (ফুটবল) নাদিরা বেগম (মাইক) ও রুখসানা ইয়াসমিন পান্না (দোয়াত কলম)  এবং সংরক্ষিত ৩ ওয়ার্ড  শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় ৩ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। তারা হলেন নাসিম আরা চৌধুরী (দোয়াত কলম), শায়লা জেসমিন (মাইক)ও শাহানা আখতার (ফুটবল) । প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে নির্বাচনের রিটার্নিং অফিসার  তমিজুল ইসলাম খান, প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচার-প্রচারণা করার অনুরোধ করেন। উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর প্রথমবারের মতো জেলা পরিষদের নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে। ৮টি উপজেলার মধ্যে ৭টি উপজেলা পরিষদে ভোট কেন্দ্র করা হয়েছে। শুধুমাত্র সদর উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে যশোর সরকারি কালেক্টরেট স্কুলে।
জেলা পরিষদ নির্বাচনে ১৩১৯ জনপ্রতিনিধি চেয়ারম্যান ও মেম্বার নির্বাচিত করতে তাদের ভোট দেবেন। এরা সবাই জেলার ৯৩ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও মহিলা মেম্বার। ভোটারদের মধ্যে ১০০৭ জন পুরুষ ও ৩১২ জন নারী ভোটার। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক পাওয়ার পরপর প্রার্থীরা সর্বশক্তি নিয়ে মাঠে এখন। নানা কৌশলে ভোটারদের ম্যানেজ করার চেষ্টায় ব্যস্ত। যদিও ভোটাররা নিজেরা জনপ্রতিনিধি হওয়ায় তাদের ম্যানেজ করা কিছুটা কঠিন হবে বলে প্রার্থীরা মন্তব্য করেছেন।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ৯ ঘন্টা ২৫ মিনিট আগে