বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

রাতের খাবার খেতে যাবার পথে ট্রাক চাপায় প্রাণ হারালো মাদ্রাসা ছাত্র



কুড়িগ্রাম সদরের যাত্রাপুরে মহিষবাহী একটি  ট্রাক চাপায় আরিফুল ইসলাম (১২) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। 



শনিবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে কুড়িগ্রাম-যাত্রাপুর সড়কের গাবেরতল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাদরাসা ছাত্র যাত্রাপুর ইউনিয়নের চর রলাকাটা গ্রামের মোঃ শফিকুল ইসলামের ছেলে।


এবং ওই ইউনিয়নের ধরলার পাড় আল জামিয়া নরুল উলুম ইসলামিয়া মাদরাসার হেফজখানা বিভাগের ছাত্র।



স্থানীয়রা জানান, নিহত আরিফুল রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় যাত্রাপুর থেকে ঢাকাগামী মহিষবাহী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে তাৎক্ষণিকভাবে লোকজন ট্রাকসহ চালককে আটক করেছে। 



ধরলার পাড় আল জামিয়া নরুল-উলুম ইসলামিয়া মাদরাসার শিক্ষক মাঈদুল ইসলাম বলেন, নিহত আরিফুল ইসলাম আমাদের মাদরাসার হেফজখানা বিভাগের ছাত্র। সে গাবেরতল এলাকার মতিন মিয়া নামের একজনের বাড়িতে তিনবেলা খাওয়া দাওয়া করত। রাত ৯টার দিকে ওই বাড়িতে রাতের খাবার খেতে যাওয়ার পথে ট্রাকটি তাকে পিষে মারলো।



সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ট্রাক ও চালক আটক রয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে। 



আরও খবর