বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাংবাদিকতার প্রশিক্ষণ দিচ্ছেন খালেদ মুহিউদ্দিন

আজ সাংবাদিকতা কর্মশালায় ছিলেন খালেদ মুহিউদ্দিন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের আয়োজনে ৪ দিনব্যাপী 'গণমাধ্যম এবং সাংবাদিকতায় নীতি ও নৈতিকতা' শীর্ষক কর্মশালা শুরু হয়েছে আজ।


আজ সোমবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল কনফারেন্স কক্ষে কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ডয়চে ভেলের (DW) বাংলা বিভাগের প্রধান ও বিশিষ্ট সাংবাদিক খালেদ মুহিউদ্দীন।


ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. তুহিনুর রহমান বলেন, শিক্ষা, গবেষণা ও উন্নয়ন- এই তিনটি নীতিকে সামনে রেখে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে। এই কার্যক্রমের ধারাবাহিকতায় শ্রেণিকক্ষের প্রথাগত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের গণমাধ্যম ও সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে দক্ষ করে তুলতেই এই কর্মশালার আয়োজন। এতে করে শিক্ষার্থীরা সাংবাদিকতার বিভিন্ন নীতি, নৈতিকতা সম্পর্কে ধারণা পাবে, যাতে করে তাদের দক্ষতা উন্নয়ন এবং কাজের স্পৃহাও বাড়বে।


খালেদ মুহিউদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর বিসিএস প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার (ম্যাজিস্ট্রেট) পদ ছেড়ে দিয়ে সাংবাদিকতায় ফিরে আসেন। দৈনিক প্রথম আলো, আমাদের অর্থনীতি, বিডি নিউজসহ বাংলাদেশের প্রথম সারির বিভিন্ন গণমাধ্যমে দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি জার্মানভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের বাংলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।


আজ তিনি প্রশিক্ষনের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন করেন এবং আগামী তিন দিন ধারাবাহিকভাবে প্রশিক্ষন কার্যক্রম চলতে থাকবে। আজ এই কর্মশালায় উপস্থিত ছিলেন বিভাগের সকল বর্ষের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।


আরও খবর