বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

লক্ষ্মীপুরে ধান ক্ষেত থেকে গৃহবধূর লাশ উদ্ধার

দেশচিত্র ছবি :ঘটনাস্থল

লক্ষ্মীপুরে ফসলী ধান ক্ষেত থেকে বোরখা পরিহিত অবস্থায় নুরনাহার বেগম (৩৫) এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের হাতেম আলীর সাকো এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে পরিবারের দাবি তাকে হত্যার করে লাশ ফেলে রেখে যায় দূর্বৃত্তরা।


নিহত নুর নাহার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের বালুরটেক এলাকার পান ব্যবসায়ী উলফত মিয়ার স্ত্রী। তিনি দুই মেয়ে ও এক ছেলের জননী। 


নিহর নুর নাহারের বোন পারভীন বলেন, বুধবার (১ নভেম্বর) সন্ধ্যার পর থেকে নুর নাহার নিখোঁজ ছিলেন। রাতে বিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি। সকালে তার লাশ একটি ক্ষেতে পড়ে আছে বলে খবর আসে। তিনি সুদে মানুষকে টাকা ধার দিতো। টাকা লেনদেনকে কেন্দ্র করেই কেউ হয়তো তাকে হত্যা করেছে। পর লাশ হাতেম আলীর সাকো এলাকায় ক্ষেতে পেলে রেখে যায়। 


ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মোতাহের হোসেন বলেন, স্থানীয়রা ক্ষেতের আলের পাশে লাশটি পড়ে থাকতে দেখে। পরে স্বজনরা এসে লাশটি সনাক্ত করে। পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেছে। 


লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, বোরখা পরিহিত অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ৫ ঘন্টা ২৪ মিনিট আগে