বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

লক্ষ্মীপুরে কৃষকের বাড়িতে হামলা-লুটপাট, নারী-শিশুসহ আহত-৫

ছবি: ভিক্টিম আবিদ উল্লাহ


লক্ষ্মীপুরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সন্ত্রাসী কায়দায় কৃষক আবিদ উল্ল্যার  বাড়িঘর ভাংচুর এবং নারী-শিশুদের মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে একই এলাকার তোফায়েল, শরীফ,কাউছার পাটোয়ারী, জয়নাল,রাইলা,আমেনা,নুর জাহান,ভুট্টো ওরফে সাফু সহ  অজ্ঞাত আরো ৫/৬ জনের বিরুদ্ধে। 


গত সোমবার (৩০ অক্টোবর)  দুপুরে সদর উপজেলার ২০ নং চররমনী মোহন ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বড় মিয়ার বাড়িতে ভাড়াটে সন্ত্রাসী এনে 

জয়নাল ও তোফায়েলের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ কৃষক আবিদ উল্লার। এ বিষয়ে লক্ষ্মীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন আবিদ উল্ল্যা। তিনি একই বাড়ির মৃত- মনিন উল্ল্যা ছেলে। অন্যদিকে অভিযুক্তরা একই এলাকার পাশ্ববর্তী বাচ্ছু মিয়ার বাড়ির বাসিন্দা। 


ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়,কৃষক আবিদ উল্লাহর সাথে পাশ্ববর্তী জয়নালের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। সেসময় কৃষক আবিদ উল্লাহ থানায় লিখিত অভিযোগ করেন। পরে স্থানীয় ওয়ার্ড মেম্বার গ্রাম্য শালিশের মাধ্যমে বিষয়টি  মিমাংসা করেন মর্মে অভিযোগটি প্রত্যাহার করা হয়।

কিন্তু থানায় অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে  জয়নাল, তোফায়েল বহিরাগত সন্তাসী এনে কৃষক আবিদ উল্লাহর বসতঘরে হামলা চালায়। আবিদ উল্ল্যা ও তার দুই ছেলেকে বাড়িতে না পেয়ে। বাড়িতে থাকা দুটি মোটরসাইকেল, ঘরের দরজা জানালা, অসবারপত্র ভাংচুর করে। এসময় আবিদ উল্ল্যার স্ত্রী রিজিয়া বেগম ও মেয়ে ইয়াছমিন আক্তার বাঁধা দিলে তাদেরকে মেরে কুপিয়ে গুরুত্বর জখম করে এবং গলার ও কানে থাকা স্বর্নলংকার ছিনিয়ে নিয়ে যায়। এছাড়াও দুই শিশু ও অপর এক নারীসহ ৫ জনকে পিটিয়ে আহত করে তারা।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন। 


এই বিষয়ে অভিযুক্ত কেউ ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি। 


লক্ষ্মীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোসলেহ উদ্দিন বলেন, এ বিষয়ে দু'পক্ষই লিখিত অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত  ব্যবাস্থা নেওয়া হবে।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ৫ ঘন্টা ২৪ মিনিট আগে