বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

জাল ভোটের অভিযোগ এনে জাপা সহ জাকের পার্টির ভোট বর্জন

লক্ষ্মীপুর-৩ আসন উপনির্বাচনে জাল ভোট, এজেন্ট ভয়ভীতি দেখানো, এজেন্ট বের করে দেওয়া সহ নানা অভিযোগ এনে ভোট বর্জন করেছে জাতীয় পার্টি এবং জাকের পার্টির প্রার্থী। 


আজ রবিবার (৫ নভেম্বর) নির্বাচন চলাকালীন দুপুর ২ টায় লক্ষ্মীপুর প্রেসক্লাব হলে বর্জনের ঘোষণা দেন জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন এবং জাকের পার্টির প্রার্থী শামসুল ইসলাম খোকন। 


জাপার প্রার্থী বলেন,সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হলেও দু'একটি কেন্দ্র ব্যতিত কোনো কেন্দ্রেই ভোটারের উপস্থিতি খুবই কম দেখা গেছে। কিন্তু ভিতরে গিয়ে দেখা গেছে কয়েকশো ভোট পড়েছে, তাহলে এ ভোট কারা দিয়েছে.?তিনি আরো বলেন, আমরা নির্বাচন কমিশন এবং প্রশাসনকে জানিয়েও কোনো ফল পাইনি। 


জাকের পার্টির প্রার্থী শামসুল ইসলাম খোকন বলেন, আগেরদিন থেকেই পূর্বাঞ্চলে আমার এজেন্টদের ভয় দেখিয়ে ঘর থেকে বের হতে দেয়নি। আজকেও ভোট কারচুপি করা হচ্ছে। 


সকাল ৯ টায় নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু বলেন, আমি সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে গিয়েছি, ভোটারগণ ভোট দিচ্ছে এবং সুষ্ঠু ভোট গ্রহন চলছে। আমার বিজয় সুনিশ্চিত। 


সকালে পরিদর্শনে এসে নির্বাচন কর্মকর্তা বলেন, আমরা আশা করছি ভোটাররা ভোট কেন্দ্রে আাবেন, ভোট দিয়ে যাবেন আমরা শান্তিপূর্ণ ভোট শেষ বিজয়ী ঘোষণা করবো। 


নির্বাচন কমিশন সূত্রে জানা যায়,

উপ-নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ মনোনীত গোলাম ফারুক পিংকু (নৌকা প্রতীক), জাতীয় পার্টির মো. রাকিব হোসেন (লাঙ্গল প্রতীক), জাকের পার্টির শামছুল আলম খোকন (গোলাপ ফুল প্রতীক) ও ন্যাশানাল পিপলস পার্টির সেলিম মাহামুদ আম প্রতীক নিয়ে লড়ছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। ১২টি ইউনিয়নে মোট ১১৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। 

আরও খবর