বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

লক্ষ্মীপুরে জাপা'র সভাপতিকে অবাঞ্চিত ঘোষণা

লক্ষ্মীপুরের রামগঞ্জে জেলা জাতীয় পার্টির সভাপতি ও রামগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহমুদুর রহমান মাহমুদকে অবাঞ্চিত ঘোষণা করেছে দলটির নেতাকর্মীরা।মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুরে রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।


এসময় জাতীয় পার্টির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, মাহমুদুর রহমান কখনোই দলের স্বার্থে এবং তৃণমূল নেতাকর্মীদের জন্য জাতীয় পার্টির রাজনীতি করেননি। তিনি সবসময় নিজের ব্যক্তি স্বার্থে রাজনীতি করেছেন। দশম সংসদ নির্বাচনের সময় জাতীয় পার্টির রাজনীতি ছেড়ে বিএনপিতে যোগ দেন তিনি। সেখানে নিজের স্বার্থ হাসিল করতে না পেরে এখন আবার জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন।


তারা আরো বলেন, মাহমুদুর রহমান আমাদের মাননীয় চেয়ারম্যান জিএম কাদেরের আত্নীয় হওয়ায় জাতীয় পার্টির রাজনীতিতে সবসময় প্রভাব খাটিয়ে আসছেন। সে সুযোগকে কাজে লাগিয়ে এবং চেয়ারম্যান মহোদয়কে ভুলভাল বুঝিয়ে জেলা এবং উপজেলার সভাপতি পদ ভাগিয়ে নিয়েছেন। এখন আবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন চান।

অথচ তার সাথে তৃনমুল নেতাকর্মীদের কোন যোগাযোগ নেই। আমরা যারা উপজেলা এবং পৌরসভার সিনিয়র নেতৃবৃন্দ আছি, তিনি আমাদের সাথেও যোগাযোগ রাখেননা। এমনকি রামগঞ্জেও আসেননা। সিনিয়র কোন নেতাকর্মীকেই দাম দেননা এবং মূল্যায়ন করেননা।

মাহমুদুর রহমানের রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হয়ে অনেক ত্যাগী এবং সিনিয়র নেতাকর্মী জাতীয় পার্টির রাজনীতি থেকে সরে গিয়েছেন।

বর্তমানে আমরা যারা প্রতিষ্ঠালগ্ন থেকে জাতীয় পার্টির রাজনীতি করি, আমরা এখন দিশেহারা এবং নেতৃত্বহীন। বিএনপি থেকে জাতীয় পার্টিতে অনুপ্রবেশকারী, দলের জন্য ক্ষতিকারক এবং তৃনমূল জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে যোগাযোগ বিহীন মাহমুদুর রহমানকে কোনভাবেই যেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন দেওয়া না হয় সেই দাবি জানাচ্ছি। একই সাথে রামগঞ্জে মাহমুদুরর রহমানকে অবাঞ্চিতও ঘোষণা করেন তারা।


নেতাকর্মীদের দাবি, রামগঞ্জে জাতীয় পার্টির রাজনীতিতে নেতাকর্মীদের সুখে এবং দুঃখে সবসময় পাশে থাকবেন এমন একজনকে মনোনয়ন দেয়ার দাবি জানান। 


সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি চৌধুরী আহম্মদ উল্যা, সহ সভাপতি মোঃ আনোয়ার পাটওয়ারী, পৌর জাতীয় পার্টির সহ সভাপতি মোঃ খবির উদ্দিন, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন, কা পুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক মজিবুল হক শেখ। এসময় উপজেলা, পৌর ও ইউনিয়ন জাতীয় পার্টির প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ৫ ঘন্টা ২৬ মিনিট আগে