বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

গাজায় প্রতিদিন ৪ ঘণ্টা ‘যুদ্ধবিরতি’তে রাজি ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 10-11-2023 04:37:19 am

অবরুদ্ধ গাজা উপত্যকায় দৈনিক চার ঘণ্টা হামলা বন্ধ রাখার ব্যাপারে সম্মত হয়েছে ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এই তথ্য জানায় যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, বিরতির অন্তত তিন ঘণ্টা আগে ইসরায়েল এই সময়সীমা নিশ্চিত করবে।


গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। সেই সঙ্গে ইসরায়েল সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায় হামাসের যোদ্ধারা। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। আহত হয়েছেন তিন হাজারের বেশি। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে ১০ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত ২৫ হাজার। যাদের বেশিরভাগই বেসামরিক।


শুরু থেকেই এই যুদ্ধে ইসরায়েলকে প্রকাশ্য সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি বলেছেন, আমাদেরকে ইসরায়েল জানিয়েছে, এই বিরতির সময় কোনো সামরিক অভিযান চালাবে না তারা। আজই এই প্রক্রিয়া শুরু হচ্ছে।


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, তিনি ইসরায়েলকে তিনদিনের বেশি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন। তবে পূর্ণ যুদ্ধবিরতির সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি।


পরবর্তীতে জন কিরবিও জানিয়েছেন, হামাস ও ইসরায়েলের মধ্যে কোনো যুদ্ধবিরতির সম্ভাবনা নেই। এতে করে হামাস ৭ অক্টোবরের হামলাকে `বৈধ‘ বলে হাজির করতে পারে।

আরও খবর

6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

৬ দিন ১৪ ঘন্টা ২৫ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

২০ দিন ৮ ঘন্টা ২৮ মিনিট আগে