বিশ্ব পরিবেশ দিবসে ঝিনাইগাতীর গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন আক্কেলপুরে ধান কাটার কথা কাটাকাটিকে কেন্দ্র করে নিহত -১ ভূরুঙ্গামারী টু রংপুর রুটে বন্ধ হওয়া মেইল বাস চালুর দাবিতে নাগেশ্বরীতে মানববন্ধন চর আমখাওয়া ইউনিয়নের চর মাদারে বিট পুলিশিং সচেতনতা সভা অনুষ্ঠিত আদমদীঘিতে গলায় দুধ আটকে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বগুড়ার আদমদীঘিতে ৪০০ পিস ইয়াবাসহ বাস যাত্রী গ্রেপ্তার আক্কেলপুরে ধান কাটাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে দিনমজুরকে পিটিয়ে হত্যা! আটক ১ ক্ষেতলালে দুই মাদকসেবীর কারাদণ্ড লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার রমরমা বানিজ্য,সেবা নিতে আসা রোগীদের নানা ভোগান্তি। আশাশুনির বাওচাষে শিশুকে ধর্ষণ চেষ্টা, স্কুলের অফিস সহকারী বিকাশকে সাসপেন্ড সোনাগাজীর হাবিবুর রহমান যুবদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত নিজস্ব প্রতিবেদক: লালপুরে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৩ ডেঙ্গু মুক্ত মধুপুর গড়তে সচেতনতা র‍্যালি গোয়ালন্দে পৌরসভার গাড়ী ব্যবহার করে রাতের আঁধারে অবৈধভাবে মাটি সরবরাহের অভিযোগ গোয়ালন্দে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় বিচার দাবি, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় চালক সুপারভাইজার ও হেলপারের বিরুদ্ধে মামলা ডেঙ্গুমুক্ত অভয়নগর গড়তে এককাট্টা প্রশাসন ও রাজনৈতিক দল: হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সীমান্তে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি ‎মৃত্যুর দুয়ার থেকে ফেরা সুন্দরবনের সেই বাঘিনী: জুন মাসের শেষেই ফিরছে আপন আবাসে

ঢাবির ২০০৭-০৮ ব্যাচের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-11-2023 03:06:15 pm

মানবসেবার অংশ হিসেবে আজ আমরা প্রায় ২০০ পরিবারকে কম্বল উপহার দিয়েছি। © ফাইল ছবি


◾ পিংক ইসলাম :  "অটুট থাকুক বন্ধন, বন্ধুরাই প্রাণের স্পন্দন" এই স্লোগানকে ধারণ করে ২০০৭-০৮ সেশনের সাবেক শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্লাটফর্ম "২০০৭-০৮, ঢাকা বিশ্ববিদ্যালয়" এর আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। আজ ২৫ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার উপজেলার পলাশপুর আশ্রয়ণ প্রকল্পের দুইশতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।


কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা। এছাড়াও উপস্থিত ছিলেন "২০০৭-০৮, ঢাকা বিশ্ববিদ্যালয়" সংগঠনের অন্যতম সংগঠক সাইফুর রহমান সাইফ, আব্দুল্লাহ আল বাকী রেজা, দিদার জাহিদ ভূঁইয়া, আনোয়ার মজিদ নাহিদ, রায়হান খান, মোঃ আলী আকবর, আব্দুল্লাহ আল মামুন, অ্যাড. শরীফ আহমেদ, নাফিজ, একরামুল হক অভি, সাদেকুর রহমান, মুনতাসীর করিম সৈকত প্রমুখ।


আসন্ন শীতে ঠাণ্ডার প্রকোপ থেকে বাঁচতে শীতবস্ত্র উপহার পেয়ে খুবই খুশি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। শীতবস্ত্র প্রাপ্ত জমিলা বেগমের নিকট উপহার প্রাপ্তির অনুভূতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ' শীতে আমাদের অনেকের কষ্ট হয়। রাতে শীত নিবারণে এখন থেকে এই কম্বল ব্যবহার করতে পারবো। খুব খুশি খুশি লাগছে। শুধু জমিলা বেগমই নয়, অন্যান্য যারা কম্বল পেয়েছেন, তাদের প্রায় সকলের মতামত একই রকম। "২০০৭-০৮, ঢাকা বিশ্ববিদ্যালয়" সংগঠনের অন্যতম সংগঠক মো: আকবর আলী বলেন," কয়েক বছর আগে আমরা ২০০৭-০৮ ব্যাচের বন্ধুরা নিজেদের বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করার প্রত্যয় নিয়ে ঐক্যবদ্ধ হয়েছিলাম ।


মানবসেবার অংশ হিসেবে আজ আমরা প্রায় ২০০ পরিবারকে কম্বল উপহার দিয়েছি। ভবিষ্যতেও আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।" উল্লেখ্য, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা প্রশাসন অনুষ্ঠানটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেন।


আরও খবর


deshchitro-6a22d250252b5-050626074240.webp
গলাচিপায় বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

১ দিন ৫ ঘন্টা ২৯ মিনিট আগে